ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা বেনাপোল-ঢাকা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, দ্রুত চার লেনের দাবি হরমুজে জাহাজ চলাচল কমায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম জাতিসংঘের প্রতিবেদন নিয়ে প্রশ্ন, ‘আমলে নিচ্ছি না’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ির মৃত্যু চলন্ত ইজিবাইকের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো, চলতি মৌসুমই হতে পারে শেষ বাংলাদেশের কাছে হারের পর স্লো ওভার রেটের শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া চূড়ান্ত, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, দায়ী ঝরে পড়া-নিরাপত্তা: শিক্ষামন্ত্রী সেপ্টেম্বরে রূপপুর থেকে পরীক্ষামূলক ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা পাঁচটি ইয়াবাসহ নারী গ্রেপ্তার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুরে কলেজ শিক্ষকের মরদেহ নিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নারী-পুরুষকে মারধর, হাসপাতালে যুবক তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রকাশনগর উচ্চ বিদ্যালয়ে নতুন বিজ্ঞানের শিক্ষকের যোগদান

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৬:২১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৬:২১:৩৬ অপরাহ্ন
প্রকাশনগর উচ্চ বিদ্যালয়ে নতুন বিজ্ঞানের শিক্ষকের যোগদান প্রকাশনগর উচ্চ বিদ্যালয়ে নতুন বিজ্ঞানের শিক্ষকের যোগদান
আজ প্রকাশনগর উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানের একজন নতুন শিক্ষক যোগদান করলেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) পদে নিয়োগপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের কৃতী ও মেধাবী শিক্ষিকা উম্মে কুলসুম এর হাতে নিয়োগপত্র তুলে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি- মোঃ সেতাউর রহমান এবং প্রধান শিক্ষক- আহম্মেদ আনোয়ার আল শহীদ জুয়েল।

সভাপতি এ সময় তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ছিলো। মরহুম গোলাম রাব্বানী স্যারের মৃত্যুর পর জীববিজ্ঞানের পাঠদানে যে শূন্যতা তৈরি হয়েছিলো, তা কিছুটা হলেও পূরণ হলো। আশা করছি, নতুন শিক্ষিকা তার মেধা ও যোগ্যতা দিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজভাবে আয়ত্ত করাতে সহায়তা করবেন।”

নতুন শিক্ষকের যোগদান উপলক্ষে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তাকে বরণ করে নিয়েছে এবং তারা বেশ আনন্দিত। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, বিজ্ঞানের কঠিন পাঠগুলো এখন থেকে সহজবোধ্য হয়ে উঠবে।

 অন্যান্য শিক্ষকের পাশাপাশি নতুন বিজ্ঞানের শিক্ষকের দিকনির্দেশনা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বিশিষ্টজনেরা।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “প্রকাশনগর উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি মানুষ গড়ার এক কারখানা। এখানে যোগদানকারী প্রতিটি শিক্ষকই ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কারিগর। আমরা আশা করছি উম্মে কুলসুম ম্যাডামের আন্তরিকতা ও নিষ্ঠা বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।”

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, এই নিয়োগ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা