ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

জান্নাতিরা পরস্পরকে যেভাবে অভিবাদন জানাবেন

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৩:১১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৩:১১:১৭ অপরাহ্ন
জান্নাতিরা পরস্পরকে যেভাবে অভিবাদন জানাবেন ছবি: সংগৃহীত
পৃথিবীতে মুসলিম ব্যক্তিরা একে-অপরকে সালামের মাধ্যমে অভিবাদন জানিয়ে থাকে। সাক্ষাতের শুরুতে সালামের মাধ্যমেই তারা একে অপরকে সম্মান জানিয়ে থাকেন। পৃথিবীর জীবন শেষে জান্নাতে যাওয়ার পরও জান্নাতবাসীরা একে-অপরকে সালামের মাধ্যমে অভিবাদন জানাবেন।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের এমন জান্নাতে প্রবেশ করানো হবে, যার নিচে নির্ঝরিণী প্রবাহিত হবে। তাদের প্রতিপালকের নির্দেশে তারা সেখানে অনন্তকাল থাকবে। সেখানে তাদের অভিবাদন হবে সালাম। (সুরা ইবরাহিম, আয়াত : ২৩)

এই আয়াতে বিশ্বাসী মানুষদের প্রতিদান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে, কিয়ামতের দিন পাপাচারীদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে, অন্যদিকে তাদের সামনেই জান্নাতবাসীদের অত্যন্ত সম্মানের সঙ্গে জান্নাতি উদ্যানে প্রবেশ করানো হবে। সে জান্নাত বাগানসদৃশ। তবে তা দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। 

জান্নাত সম্পর্কে এ আয়াত থেকে শুধু এতটুকু জানা যায় যে জান্নাতের তলদেশে ঝরনা ও নদী প্রবাহিত হতে থাকবে। জান্নাতবাসীরা আল্লাহর ইচ্ছায় সেখানে অনন্তকাল বসবাস করবেন। সেখানে তারা পরস্পর সালাম বিনিময় করবেন।

অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, সেখানে তাদের কথা হবে, ‘হে আল্লাহ, তুমি পবিত্র মহান’ এবং তাদের অভিবাদন হবে, ‘সালাম’। আর তাদের শেষ কথা হবে যে, ‘সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টির রব’। (সুরা ইউনুস, আয়াত : ১০)

আল্লাহ তায়ালা আরও বলেছেন, যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাত করবে, সেদিন তাদের অভিবাদন হবে সালাম। আর তিনি তাদের জন্য প্ৰস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান। (সুরা আহযাব, আয়াত : ৪৪)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক