ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

ভারতে আ’লীগ নেতাদের কাছে হাসিনা এখন হাসির পাত্র

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০২:৫৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০২:৫৮:৩১ অপরাহ্ন
ভারতে আ’লীগ নেতাদের কাছে হাসিনা এখন হাসির পাত্র শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
বাংলাদেশে ক্ষমতা হারানোর এক বছর পেরিয়ে গেছে। এর মধ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের একাংশ এখন ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। কলকাতার নিউ টাউন এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটে তারা অলস ও বিচ্ছিন্ন জীবনযাপন করছেন—এমনই তথ্য উঠে এসেছে একটি ভাইরাল ভিডিও প্রতিবেদনে।

কলকাতার আধুনিক আবাসন এলাকা নিউ টাউনের কিছু বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এখন যেন হয়ে উঠেছে পলাতক আওয়ামী লীগ নেতাদের ‘প্রবাসী সংসদ’। ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, এখানে ভোরবেলা ফজরের নামাজ শেষে কেউ জিমে, কেউবা যোগব্যায়াম বা পিলাটিস ক্লাসে অংশ নিচ্ছেন। দিনের মাঝামাঝি রাজকীয় বিশ্রাম, আর সন্ধ্যায় চলছে অনলাইন বৈঠক—এভাবেই কেটে যাচ্ছে তাদের দিন।

ভিডিওতে দেখা যায়, এসব নেতাদের অনেকেই শেখ হাসিনার রাজনৈতিক কৌশল এবং সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ প্রকাশ করছেন।

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ এ আরাফাত নিয়মিতভাবে অনলাইন বৈঠকে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। তাঁর ভাষ্য:“শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ইউনূস সরকারের পতন ছাড়া আমার জীবনে আর কোনো এজেন্ডা নেই।”

তবে নিউ টাউনের এক ক্যাফেতে তাঁকে বলতে শোনা যায়,“হাসিনা যদি তখন জেদ না ধরতেন, আজ আমরা এখানেই বসে থাকতাম না।”

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন কলকাতায় একটি ভাড়া বাড়ির ভদ্র ভাড়াটে হিসেবে থাকছেন। পরিবারের সঙ্গে সময় কাটালেও তিনি মাঝেমধ্যে দিল্লি সফর করেন এবং সেখানে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন বলেও দাবি করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে কেউ কেউ রসিকতা করে বলছেন:“কামাল সাহেব এখন দিল্লি-মমতা এক্সপ্রেসের নিয়মিত যাত্রী।”

নিউ টাউনের এক সাবেক সংসদ সদস্য মন্তব্য করেন,“দিনে শরীরচর্চা আর রাতে হাসিনার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝাড়া—এটাই এখন আমাদের রাজনীতি।”

ভিডিওতে উপস্থাপিত সার্বিক চিত্রে দেখা যায়, ফ্ল্যাট, ফিটনেস রুটিন ও ফেসবুক লাইভে সীমাবদ্ধ হয়ে পড়েছে এসব নেতাদের রাজনৈতিক ভূমিকা। আর সবকিছু ছাপিয়ে আছে শেখ হাসিনার প্রতি গভীর ক্ষোভ ও হতাশা।

এই বিষয়ে ভারতীয় গণমাধ্যম North East News-এও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়, শেখ হাসিনার একগুঁয়ে সিদ্ধান্তের কারণেই তাঁর দলের বহু নেতা আজ নির্বাসিত ও ছিন্নমূল। এই অভ্যন্তরীণ অসন্তোষ ধীরে ধীরে আরো প্রকট হচ্ছে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত নেতাদের এমন জীবনযাপন প্রমাণ করে, তারা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন।অন্যদিকে, ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার একক নেতৃত্ব নিয়ে দলে যে অভ্যন্তরীণ প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে, তা এই নির্বাসিত জীবনযাপনের প্রতিটি দিকেই প্রতিফলিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা