ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০২:৩৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০২:৩৭:৩৬ অপরাহ্ন
মানিকগঞ্জে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নিহত ২ ফাইল ফটো
মানিকগঞ্জের সিঙ্গাইরে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজির আরও দুই যাত্রী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মানিকগঞ্জ-সিঙ্গাইর–হেমায়েতপুর আঞ্চলিক সড়কে সিঙ্গাইর বাসস্ট্যান্ডের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কৌড়ি গ্রামের মৃত সেরজন মোল্লার ছেলে  মনির হোসেন (৫০) ও দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের পরসের ছেলে আব্দুল মান্নান (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার যাত্রী নিয়ে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন সিএনজির আরও দুইজন। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুইজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) তৌফিক আজম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ট্রাক ও সিএনজির কোনো ড্রাইভার আটক না হলেও দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩