ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সিনিয়রদের পেছনে ফেলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি নগরীর বুধপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

লিসবনে ক্যাবল ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০২:২৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০২:২৪:২১ অপরাহ্ন
লিসবনে ক্যাবল ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫ ছবি: সংগৃহীত
পর্তুগালের রাজধানী লিসবনে ক্যাবল ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৮ জন।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের মধ্যে বিদেশিরাও রয়েছে। তবে তাদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি। উল্টে গিয়ে একটি ভবনের সাথে আঘাত লেগে দুমড়েমুচড়ে যায় সেটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। আটকা পড়াদের উদ্ধার করে জরুরি বিভাগ। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। এ বিষয়ে অত্যন্ত গুরুত্বের তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, পর্তুগালে পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় এই ক্যাবল ট্রেন। ১৮৮৫ সালে যাত্রা শুরু হয়েছিল হলুদ রংয়ের আইকনিক এই যানের।

অপরদিকে, ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো, ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েনসহ ইউরোপীয় নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক