ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

অভ্যুত্থানের পর বাংলাদেশে দুর্নীতি কমলেও এখনও চলমান: ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০১:৫৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০১:৫৭:৪৪ অপরাহ্ন
অভ্যুত্থানের পর বাংলাদেশে দুর্নীতি কমলেও এখনও চলমান: ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ ছবি: সংগৃহীত
বাংলাদেশে এখনও দুর্নীতি চলছে, তবে জুলাই মাসের অভ্যুত্থানের পর এটি কমেছে বলে জানিয়েছেন বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে নিজের বাংলাদেশ সফর উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
 
ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা কোথায় গেছে তা চিহ্নিত করে ফিরিয়ে আনার কার্যক্রম চালানো জরুরি। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
 
বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে পরিস্থিতি কেমন হবে, তা এখনই বলা সম্ভব নয়। বাংলাদেশে এখনও দুর্নীতি চলছে, তবে জুলাই মাসের অভ্যুত্থানের পর এটি কমেছে।
 
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, টাকা পাচারের বিরুদ্ধে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ঋণ ব্যবস্থার মাধ্যমে টাকা পাচার কিছুটা কমেছে। সার্বিকভাবে ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য সংস্কার হয়েছে।
 
তবে টাকা পাচার পুরোপুরি বন্ধ হয়েছে এটা বলা যাবে না ‍উল্লেখ করে তিনি বলেন, একবার পাচার হওয়া টাকা ফেরত আনা অত্যন্ত কঠিন। তাই মূল লক্ষ্য হওয়া উচিত পাচার নিয়ন্ত্রণ নয়, পাচার প্রতিরোধ।
 
ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশে বছরে যে পরিমাণ বিদেশি সাহায্য ও বিনিয়োগ আসে, গত সময়ে তার দ্বিগুণেরও বেশি টাকা পাচার হয়েছে। তাই তা বন্ধ করতে হবে এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে। কিছু সাফল্যও এসেছে; উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যে কিছু সম্পদ ফ্রিজ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক