ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক মহানগরীতে মানববন্ধনে সেচ্ছাসেবক কর্মী আবিরের মায়ের প্রধানমন্ত্রীর নিকট আকুতি উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই বিস্ফোরিত চীনের রকেট ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬৪ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫ সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন লংগদুতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

স্কুলছাত্রী অপহরণ: মূলহোতাসহ ২ জন গ্রেফতার, ছাত্রী উদ্ধার

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০১:৪৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০১:৪৭:৫৮ অপরাহ্ন
স্কুলছাত্রী অপহরণ: মূলহোতাসহ ২ জন গ্রেফতার, ছাত্রী উদ্ধার স্কুলছাত্রী অপহরণ: মূলহোতাসহ ২ জন গ্রেফতার, ছাত্রী উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ীতে অপহৃত ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ঢাকার দক্ষিণখান থেকে উদ্ধার করেছে র‍্যাব।  এ ঘটনায় অপহরণের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ‌(৩ সেপ্টেম্বর) রাত দেড়টায় ঢাকা জেলার দক্ষিণখান থানাধীন আশকোনা তালুকদারপাড়া এলাকা থেকে অপহরণকারী মোঃ হামিম (২২) এবং তার সহযোগী মোঃ তাজু শেখকে (৬৫), গ্রেফতার করা হয়। একই সময় অপহৃত স্কুল ছাত্রী মোসাঃ সোনালী খাতুনকে (১৪), উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃত হামিম ও তাজু শেখ উভয়ের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানাধীন চর আমতলা গ্রামে।

জানা গেছে, অপহৃত সোনালী খাতুন গোদাগাড়ীর চর নওশেরা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। 
বৃহস্পতিবার দুপুরে র‍্যাব ৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, স্কুলে যাওয়া আসার  পথে অপহরণকারী হামিম বিবাহিত হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত সোনালীকে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত এবং নানাভাবে উত্যক্ত করত। এ বিষয়ে নিষেধ করা সত্ত্বেও হামিম তার অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল। গত ১৭ আগস্ট সকাল ১১ টায বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউপির চায়পাড়া গ্রামের পাঁকা রাস্তার উপর পৌঁছালে হামিম ও তার সহযোগী সোনালীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় অপহরণ মামলা দায়ের করেন।

ওই মামলায় র‍্যাব-৫, সিপিএসসি ও র‍্যাব-১, সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে হামিম ও তাজু শেখকে গ্রেফতার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ছাত্রীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে গোদাগাড়ী থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক