ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

মতিহারে বাইক-অটোরিক্সার সংঘর্ষে রাবি শিক্ষার্থী ফাহিম নিহত

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০২:১২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০২:৪৫:৫৮ পূর্বাহ্ন
মতিহারে বাইক-অটোরিক্সার সংঘর্ষে রাবি শিক্ষার্থী ফাহিম নিহত মতিহারে বাইক-অটোরিক্সার সংঘর্ষে রাবি শিক্ষার্থী ফাহিম নিহত
রাজশাহী নগরীর বিনোদপুর বাজারে বাইক-অটোরিকশার সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের ৬৭ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম ফাহিম (২২) নিহত হয়েছেন। 

বুধবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ফাহিম বিনোদপুর বাজার থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। পথে একটি অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের সাথে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে তাঁর সহপাঠীরা উদ্ধার করে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করেন। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরিক্ষা নিরিক্ষা শেষে রাত সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রামেক পুলিশ বক্সের দায়িত্বরত কন্সটেবল মোঃ সিহাব হোসেন জানান, ফাহিমের সহপাঠীরা মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। শেষ পর্যন্ত তিনি মারা যান। 

এ ব্যপারে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইফতেখারুল ইসলাম ফাহিমের মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। ঝাঁকে ঝাঁকে শিক্ষার্থীরা তাকে দেখতে ছুটে যান রামেক হাসপাতালে । 

রাবি ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোসাঃ মিতু খাতুন বলেন, ফাহিম বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সহপাঠী, শিক্ষক ও বন্ধুদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনায় শোকসভা আয়োজন করা হবে এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ফাহিমের অকাল মৃতুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত বলে জানান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার