ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক বনদস্যু আতঙ্কে সুন্দরবনে কমছে মৌয়াল সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা ইরানের বিশ্বকাপ খেলা নির্ভর করছে ফিফার সিদ্ধান্তের ওপর শান্তি চুক্তিতে রাজি না হলে উড়িয়ে দেওয়া হবে ইরানকে! ট্রাম্পের নতুন হুমকি ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন করে হামলা জোরদার ইরানের ক্লিন গার্ল বিউটিতে মজেছে সোশ্যাল মিডিয়া ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন ইস্টার সানডেতে ইরানকে অশ্লীল ভাষায় গালি দিলেন ট্রাম্প আলিয়ার ‘মোগরা' শাড়িতে কয়েকশো মুক্তোর জাদু! নিউ ইয়র্কে প্রতিনিয়তই চুরি হচ্ছে দামি দামি গাড়ি রোমাকে উড়িয়ে সেরি আ খেতাবের আরও কাছে ইন্টার ইস্টার সানডেতে 'ইসলাম' নিয়ে ট্রাম্পের উপহাসের নিন্দা সিএআইআর'র নিউ ইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় ১ জন নিহত

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুঠিয়ায় বর্ণাঢ্য র‌্যালি

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:৩৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:৩৬:৪৭ পূর্বাহ্ন
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুঠিয়ায় বর্ণাঢ্য র‌্যালি বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুঠিয়ায় বর্ণাঢ্য র‌্যালি
রাজশাহীর পুঠিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পুঠিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর সদরের ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে বিএনপির কেন্দ্রীয় কমিটি সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন- ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ও সাবেক উপজেলা চেয়ারম্যান অবঃ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, নির্বাচন বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।

এসময় বক্তব্যে বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা তার বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন বিষয়ে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে কিছু ফ্যাসিবাদী দালালরা ষড়যন্ত্র করছে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। জাতীয় সংকট সমাধান ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু একটি চিহ্নিত মহল এই ঐকমত্যের বিপরীতে দাঁড়িয়ে নির্বাচন তথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচালের অপচেষ্টা করছে।

পরে সভাপতির সমাপনী বক্তব্যে- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর ছিদ্দিক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। এ নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর হাতকে শক্তিশালী করব।

এসময় উপস্থিত বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী মাহমুদা হাবিবা, জেলা শ্রমিক দলের সভাপতি ও রাজশাহী- ৫ আসন থেকে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী রুকুনুজ্জামান আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পুঠিয়া-দূর্গাপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইসফা খায়রুল হক শিমুল, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র আল মামুন খান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান ও সদস্য সচিব ইনতাজুল হক বাবু, সাবেক পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আসাদুল হক আসাদ, সাবেক ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন,  সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাবেক উপজেলা যুবদলের সভাপতি খলিলুর রহমান খলিল, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, পৌর যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমান সুমন, সাবেক সিনি: সহ সভাপতি আব্দুল জব্বার চাঁন্দু খাঁ, বিএনপি নেতা হান্নান সরকার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দোহা বাবু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুব দলের যুগ্ম আহবায়ক আলিফ হোসেন দ্বীপ, যুবদল নেতা রিকো মন্ডল, কসুম মন্ডল, আজাদ মন্ডলসহ উপজেলা ও পৌরসভা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল এবং ছয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। #

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭