ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

সৌদিতে গাজীপুরের বাসিন্দা প্রবাসী দুই ভাই খুন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৩:১০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৩:১০:৩৮ অপরাহ্ন
সৌদিতে গাজীপুরের বাসিন্দা প্রবাসী দুই ভাই খুন সৌদিতে গাজীপুরের বাসিন্দা প্রবাসী দুই ভাই খুন
সৌদি আরবের দাম্মাম শহরে গাজীপুরের বাসিন্দা প্রবাসী দুই ভাই খুন হয়েছেন। এ ঘটনায় বাহার উদ্দিন নামে দেশীয় এক দালালকে সন্দেহ করছেন স্বজনরা।

 গত বুধবার (২১ মে) দাম্মাম শহরের একটি ফ্ল্যাট থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।  

খুন হওয়া দুজন হলেন- গাজীপুর মহানগরের উত্তর ভুরুলিয়া আদর্শপাড়া এলাকার মো. মোশারফ হোসেন লম্বরির দুই ছেলে কামরুজ্জামান কাকন (২৬) ও কামরুল ইসলাম সাগর (২২)। তাদের মরদেহ উদ্ধারের খবরে এলাকায় শোকের মাতম চলছে।

নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছর নয়াপল্টনের সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিন ২১ লাখ টাকায় কামরুজ্জামান কাকনকে কানাডায় পাঠানোর প্রস্তাব দেন। এতে কাকনের বাবা মোশারফ হোসেন লম্বরি রাজি হন। পরে প্রাথমিকভাবে তিন লাখ টাকা নেন বাহার উদ্দিন। কিন্তু দীর্ঘ দিনেও কাকনকে কানাডা পাঠানোর প্রক্রিয়া শুরু করেননি।

এর মধ্যেই ভালো বেতন দেওয়ার কথা বলে চার লাখ ৩০ হাজার টাকায় কামরুল ইসলাম সাগরকে সৌদি পাঠানোর প্রস্তাব দেন বাহার। পরে সাগরের বাবা মোশারফ হোসেন রাজি হলে গত বছরের অক্টোবর মাসে তাকে সৌদি পাঠােনা হয়।   

স্বজনদের অভিযোগ, সাগর সেখানে গেলে দাম্মাম শহরে একটি ঘরে আটকে রেখে তার বাবার কাছে চার লাখ টাকা দাবি করেন বাহার উদ্দিন। ওই চার লাখ টাকা দিতে বাধ্য হন মোশারফ হোসেন। এরপরও সাগরকে ভালো চাকরি না দিয়ে খাবার ডেলিভারির কাজ দেওয়া হয়।  

এদিকে বড় ছেলে কাকনকে‌ কানাডা পাঠানোর জন্য দেওয়া তিন লাখ টাকা ফেরত চাইলে বাহার এবার কাকনকেও সৌদি পাঠানোর কথা বলেন। পরে পাঁচ লাখ ৩০ হাজার টাকায় গত ডিসেম্বর মাসে কাকনকে সৌদি পাঠানো হয়।  

কিন্তু দুই ভাই কাকন ও সাগর সেখানে ভালো নেই জানতে পারলে বাবা মোশারফ হোসেন বিষয়টি বাহার উদ্দিনকে বলেন। বাহার উদ্দিন ওমরাহ ভিসায় মোশারফ হোসেনকে সৌদি গিয়ে ছেলেদের দেখে আসার প্রস্তাব দেন। এক পর্যায়ে বাহার উদ্দিনের সঙ্গে ছেলেদের দেখতে সৌদি যান মোশারফ হোসেন। পরে দুই ছেলের সঙ্গে দেখা করে জানতে পারেন, তাদের ঠিক মতো খাবারও দেওয়া হয় না। তাদের খাবার ডেলিভারির কাজ দেওয়া হয়েছে।  

এরপর ২২ ডিসেম্বর মোশারফ হোসেন দেশে ফেরেন। ফেরার সময় বাহার উদ্দিন তার কাছে একটি ব্যাগ দিয়ে ঢাকায় পৌঁছে দিতে বলেন। এসময় সৌদি বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তল্লাশি করে ওই ব্যাগটি রেখে মোশারফকে ছেড়ে দেয়। পরদিন বাহার উদ্দিন দেশে এসে ব্যাগটি ফেরত চান। পুলিশ ব্যাগটি রেখে দিয়েছে বলে জানালে সেখানে ১৩ লাখ টাকার সোনা ছিল দাবি করে টাকার জন্য চাপ দেন বাহার উদ্দিন। টাকা না দিলে সৌদিতে মোশারফের ছেলেদের ক্ষতি হবে বলে হুমকি দেন। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মোশারফ।  

এরপর গত ৯ মে মাইক্রোবাসে করে লোকজন নিয়ে এসে গাজীপুরে মোশারফকে খুঁজতে থাকেন বাহার। তাকে না পেয়ে মোশারফের বৃদ্ধ বাবা আবুল কাশেমকে ধরে নিয়ে যায় বাহারের লোকজন। এসময় তার দুই ছেলে কাকন ও সাগরকে হত্যার হুমকি দেন তারা। পরে পুলিশ আবুল কাশেমকে উদ্ধার করে।  

মোশারফ হোসেন বলেন, গত বুধবার রাতে এক বাংলাদেশি ফোন করে আমার দুই ছেলে খুন হয়েছে বলে জানান। পরে সৌদি দূতাবাসের মাধ্যমে জানতে পারি আমার দুই ছেলে ফ্ল্যাটের ভেতর খুন হয়েছে।  

অভিযোগের বিষয়ে সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিনের বক্তব্য জানা সম্ভব হয়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার