ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

শিশুকে স্কুলের সামনে থেকে ছুরি দেখিয়ে ধরে নিয়ে ধর্ষণ

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:০৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:০৩:২৪ অপরাহ্ন
শিশুকে স্কুলের সামনে থেকে ছুরি দেখিয়ে ধরে নিয়ে  ধর্ষণ শিশুকে স্কুলের সামনে থেকে ছুরি দেখিয়ে ধরে নিয়ে ধর্ষণ
যশোরে চতুর্থ শ্রেণির এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে অভয়নগর উপজেলার তালতলা এলাকায় স্কুলের সামনে থেকে ছুরি দেখিয়ে ধরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) ধর্ষণের মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত আব্দুল মান্নান নামের এক ফেরিওয়ালাকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

১১ বছরের শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। আর ধর্ষক আব্দুল মান্নান যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। তিনি অভয়নগরের গুয়াখোলা এলাকায় ভাড়া থাকেন।

নির্যাতিত শিশু ও তার স্বজনরা জানান, মেয়েটি বিকালে স্কুল থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে। এ সময় সে তার মাকে জানায় এক ফেরিওয়ালা তাকে স্কুলের সামনে থেকে ছুরি দেখিয়ে ডেকে একটি দেওয়ালের পেছনে নিয়ে ধর্ষণ করে। এরপর তারা বিষয়টি অভয়নগর থানায় জানান এবং মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তারা জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফেরদাউস শান্ত জানান, নির্যাতিত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।

অভয়নগর থানার ওসি কেএম রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ অভিযানে নামে এবং অভিযুক্ত আব্দুল মান্নানকে মঙ্গলবার রাত ১০টার দিকে তার গুয়াখোলা এলাকার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা