ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার বেগমগঞ্জে ছাত্রী ধর্ষণ: প্রধান শিক্ষক গ্রেফতার, বাকিদের ধরতে অভিযান ​রাজশাহীতে জমকালো আয়োজনে ‘মতবিনিময় সভা এবং ক্যারিয়ার কাউন্সিল -২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাজশাহীতে গাঁজা ও ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাস গ্রেপ্তার রাউজানে পরিত্যক্ত পাইপগান ও কার্তুজ উদ্ধার, র‌্যাবের অভিযান

শিশুকে কার্টুন দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:৫৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:৫৭:০৩ অপরাহ্ন
শিশুকে কার্টুন দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে  ধর্ষণ শিশুকে কার্টুন দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ
জামালপুরের মাদারগঞ্জে ৬ বছরের এক শিশুকে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করার ঘটনায় শাহীন কুলি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

শাহীন কুলি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বীর লোটাবর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৯ আগস্ট দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ৬ বছরের শিশু প্রতিবেশী বান্ধবীর সঙ্গে শাহীন কুলির বাড়ির সামনে দিয়ে খেলতে যাচ্ছিল। এ সময় শাহীন ওই দুই শিশুকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তার ঘরে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী শিশুটির বান্ধবী কৌশলে ঘর থেকে বেরিয়ে এলেও নির্যাতিত শিশুটি আটকা পড়ে। পরে শাহীন কুলি শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করে তার মায়ের কাছে ধর্ষণের কথা জানালে শিশুটির বাবা ঘটনাটি জানতে পারেন। ঘটনার পর থেকেই শাহীন কুলি গা-ঢাকা দেয়।

এ ঘটনায় শিশুটির বাবা মাদারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই র‌্যাব-১৪ গোয়েন্দা নজরদারি শুরু করে। অবশেষে মঙ্গলবার রাত দেড়টার দিকে ময়মনসিংহে শাহীন কুলিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে সংশ্লিষ্ট মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত