ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু

গায়ের রং নিয়ে ঠাট্টা করেছিলেন অক্ষয় কুমার, কোন কারণে মস্তকমুণ্ডন করলেন সেই শান্তিপ্রিয়া?

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:৪৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:৪৭:২১ অপরাহ্ন
গায়ের রং নিয়ে ঠাট্টা করেছিলেন অক্ষয় কুমার, কোন কারণে মস্তকমুণ্ডন করলেন সেই শান্তিপ্রিয়া? গায়ের রং নিয়ে ঠাট্টা করেছিলেন অক্ষয় কুমার, কোন কারণে মস্তকমুণ্ডন করলেন সেই শান্তিপ্রিয়া?
দক্ষিণী অভিনেত্রী শান্তিপ্রিয়া। মিষ্টি হাসি ঘন কালো চুলের কারণে নজর কাড়েন দর্শকের। ১৯৯৪ সালে তাঁর বলিউডে অভিষেক হয়। বিপরীতে ছিলেন অক্ষয় কুমার। ছবির নাম ইক্কে পে ইক্কা। তার পর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। শান্তিপ্রিয়া বলিউডে বেশ কিছু ছবি করে তার পর ফিরে যান দক্ষিণে।

এর পরে তিনি বিয়ে করেন অভিনেতা সিদ্ধার্থ রায়কে। স্বামী মারা গিয়েছেন, ছেলেমেয়ে বড় হয়ে গিয়েছে। তবে ভুলতে পারেননি প্রথম ছবিতে সহ অভিনেতার কাছে হেনস্থার কথা। বিয়ের পর নিজেকে অভিনয়জগৎ থেকে সরিয়ে নেন। আবার ফিরছেন অভিনয়ে। কিন্তু এ বার তাঁর ঘন কালো চুল আর নেই। মাথা কামিয়ে ফেলেছেন। কিন্তু কী কারণে এমন করলেন অভিনেত্রী?

মাসখানেক আগে সমাজমাধ্যমের পাতায় একটি ছবি দেন শান্তিপ্রিয়া পরনে তাঁর খয়েরি বড় মাপের একটি কোট। চোখ দুটো জ্বলজ্বল করছে। মাথা ন্যাড়া। তবে অভিনেত্রী হিসেবে শান্তিপ্রিয়াই প্রথম মাথা কামালেন, এমন নয়। বহু বছর আগে শাবানা আজ়মি নিজেকে নিয়ে এমন পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। যদিও সেটা ছিল ছবির চিত্রনাট্যের প্রয়োজন। তবে শান্তিপ্রিয়ার কারণটা অন্য। তিনি লিঙ্গবিভেদ মুছতে চেয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শান্তিপ্রিয়া বলেন, ‘‘আমার মনে হল, সবসময় ছেলেরাই বা কেন নিজের চুল যখন খুশি কামিয়ে ফেলতে পারবেন? আমরা কেন পারব না? চুল তো আবার গজিয়ে যাবে।’’ তবে নিজেকে নিয়মের খাঁচায় আবদ্ধ করে রাখতে চান না শান্তিপ্রিয়া। শুধু তাই নয়, অনেকেই বলেন, স্রেফ দৃষ্টি আকর্ষণ করতে এ সব করেছেন। তাঁদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘‘আমার দৃষ্টি আকর্ষণ করতে হলে নিজের উপর পরীক্ষা-নিরীক্ষা চালাতাম না। খুব ছোটবেলায় নিজেকে দেখেছিলাম ন্যাড়া অবস্থায়। ফের দেখতে চেয়েছিলাম কেমন লাগে।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক