ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

ইজরায়েলের হামলায় মৃত্যু হল অভিজ্ঞ হামাস কমান্ডারের

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:৪২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:৪২:৪৯ অপরাহ্ন
ইজরায়েলের হামলায় মৃত্যু হল অভিজ্ঞ হামাস কমান্ডারের ইজরায়েলের হামলায় মৃত্যু হল অভিজ্ঞ হামাস কমান্ডারের
গাজায় ইজরায়েলি বিমানহানায় মৃত্যু হল প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের আর এক কমান্ডারের। মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে ইজরায়েলি সেনা জানিয়েছে,গাজায়  সেনার এক হামলায় নিহত হয়েছেন হামাসের ওই অভিজ্ঞ কমান্ডার হাজ়েম আওনি নঈম। সেনার দাবি, ইজরায়েলের বেশ কয়েক জন নাগরিককে বন্দি করে রেখেছিলেন তিনি।

ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বিবৃতিতে দাবি করা হয়েছে, মঙ্গলবার গাজা শহরে এক হামলায় হামাসের গুরুত্বপূর্ণ সদস্য নঈম নিহত হয়েছেন। নইমের বিরুদ্ধে বেশ কয়েক জন ইজরায়েলিকে বন্দি করে রাখার অভিযোগ রয়েছে। সেনার দাবি, ইজরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষ চলাকালীন এমিলি দামারি, রোমি গোনেন, নামা লেভির মতো অনেককে বন্দি করে রাখার অভিযোগ রয়েছে নঈমের বিরুদ্ধে। হামাসের গাজ়া সিটি ব্রিগেডে গুরুত্বপূর্ণ পদে ছিলেন নঈম। ব্রিগেডের কমান্ডার এজ্জ আল-দিন হাদ্দাদের ‘ঘনিষ্ঠ সহযোগী’ হিসাবেও পরিচিত ছিলেন তিনি।

আইডিএফ-এর আরও দাবি, নঈম হামাসের গাজা সিটি ব্রিগেডের সামরিক গোয়েন্দা বিভাগে সিনিয়র অপারেটিভ পদে নিযুক্ত ছিলেন। আইডিএফ-এর বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘ইজরায়েলি নিরাপত্তা সংস্থা (আইএসএ)-র সঙ্গে হাত মিলিয়ে হামাসকে খতম করা এবং ইজরায়েলের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।’’

প্রসঙ্গত, গত এক বছর ধরেই একে একে হামাসের শীর্ষনেতাদের হত্যা করছে ইজরায়েল। গত বছর মৃত্যু হয় হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়ার। এর পর একে একে ইয়াহিয়া সিনওয়ার, মহম্মদ দেইফ, সালাহ শেহাদে প্রমুখের। তিন মাস আগে ইজরায়েল দাবি করেছিল, গাজায় সেনা অভিযানে হামাসের নবনিযুক্ত প্রধান মহম্মদ সিনওয়ারেরও মৃত্যু হয়েছে। গত বুধবার তা স্বীকার করে নিয়েছে হামাস। এ বার মৃত্যু হল হামাসের আর এক গুরুত্বপূর্ণ নেতা নঈমের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার