ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, বেরোতেই পারলেন না মা, দুই কন্যা! গাছ আঁকড়ে প্রাণে বাঁচলেন বাবা ইউরোপ, উত্তর আমেরিকার পর এ বার বিদ্রোহী এশিয়া, ফিফার বিশ্বকাপ বেচার প্রস্তাবের বিরোধিতা ক্রমশ বাড়ছে ধূমপান করলেও সবার ক্যানসার হয় না কেন? ‘রামায়ণ’-এর ঝলক মুক্তি পেতেই সীতা রূপে ধরা দিলেন কঙ্গনা মঙ্গলে ধাক্কা খেয়ে ধ্বংস হবে তার উপগ্রহ? এগোচ্ছে সে দিকেই, লাল গ্রহে মিলল আরও এক চাঁদের মৃত্যুর প্রমাণ! ছাগলকে কামড় দেওয়ায় গাছে ঝুলিয়ে কুকুর হত্যা, ভিডিও ভাইরাল নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯ ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’ রহস্যময় পোস্টে আলোচনায় প্রভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে আরপিএসএফের সংবর্ধনা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে ইবোলা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি রাশিয়ার ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফল দেখাচ্ছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের আবারও তাণ্ডব গাইবান্ধায় অতিরিক্ত সুদের দাবিতে বিধবার গাভী নিয়ে গেল দাদন ব্যবসায়ী ফরিদপুরে ইয়াবায় আসক্ত যুবক ‘কুপিয়ে হত্যা’ করল মাকে নওগাঁর মহাদেবপুরে আদালতের রায় অমান্য, ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন আদালত বদলগাছীতে কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা জয়পুরহাটয়ে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, গ্রেপ্তার ১ ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

একমঞ্চে চিন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া! মহাসমারোহ কি চিন্তায় ফেলবে পশ্চিমি বিশ্বকে

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:৩৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:৩৬:৩৩ অপরাহ্ন
একমঞ্চে চিন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া! মহাসমারোহ কি চিন্তায় ফেলবে পশ্চিমি বিশ্বকে একমঞ্চে চিন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া! মহাসমারোহ কি চিন্তায় ফেলবে পশ্চিমি বিশ্বকে
বিজয় দিবসে সামরিক কুচকাওয়াজ। চিনের মাটিতে বুধবার অনুষ্ঠিত হবে এই সামরিক সজ্জার প্রদর্শন। তবে অনুষ্ঠানের আলোচনার কেন্দ্রে রয়েছেন তিন জন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার অবিসংবাদী নেতা কিম জ‌ং উন। এই ত্রয়ীর মিলন মঞ্চ কি পশ্চিমি বিশ্বকে চ্যালেঞ্জের মুখে ফেলবে? বিশেষত, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে হাতিয়ার করে কি চিন নতুন শক্তি প্রদর্শনের পথে হাঁটতে চাইছে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব কূটনৈতিক মহলে।

বিজয় দিবসের কুচকাওয়াজে বিদেশের ২৬ জন নেতাকে বেজিঙে হাজির করাচ্ছেন শি। সেই তালিকায় কিম, পুতিন যেমন রয়েছেন, তেমন থাকছেন আমেরিকার ‘শত্রু’ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানও! সাম্প্রতিক অতীতে ইরানের তিন পারমাণবিক ঘাঁটিতে মার্কিন হামলার পর থেকেই দুই দেশের মধ্যে টানাপড়েন আরও তীব্র আকার ধারণ করে। সেই আবহে চিনে বিজয় দিবসের কুচকাওয়াজে পেজ়েশকিয়ানের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত অনেকের।

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটনও। ট্রাম্প প্রশাসনের একাংশের মতে, আমেরিকা-বিরোধী ‘অভ্যুত্থানের অক্ষ’ হিসাবে উঠে আসতে পারে এই চার দেশ। পরে শক্তি বৃদ্ধিতে এই অক্ষের দিকে ঝুঁকতে পারে বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে কেউ কেউ। মূলত, মার্কিন নীতির বিরোধিতাই এই অক্ষের মূল পুঁজি হতে পারে বলে মত অনেকের। যদিও এখনও পর্যন্ত এই চার রাষ্ট্রনেতার একত্র কোনও পরিকল্পনার কথা প্রকাশ্যে আসেনি। তবে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে ট্রাম্প এবং পশ্চিমের দেশগুলির নেতাদের।

ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনের উপর চাপ বৃদ্ধির এক কৌশল চলছে ইউরোপীয় নেতাদের মধ্যে। হোয়াইট হাউসে ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বৈঠকে ইউরোপীয় নেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেকের মতে, পুতিনের উপর সম্মিলিত চাপ সৃষ্টির চেষ্টা ছিল। শুধু তা-ই নয়, নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও রয়েছে পুতিনের উপর। এই আবহে চিনে চতুর্দেশীয় অক্ষ তৈরির সম্ভাবনা পরোক্ষ ভাবে ট্রাম্প এবং পশ্চিমের দেশগুলিকে শক্তিপ্রদর্শন বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে চিন। তবে অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চিনের বিরুদ্ধে এখনও জরিমানা-শুল্ক চাপাননি ট্রাম্প। ভারতীয় পণ্যে অবশ্য ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। তবে আমেরিকার ‘দাদাগিরি’র বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বেজিং। শত্রুতা ভুলে ভারতের মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গেও সখ্য বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে জিনপিঙের প্রশাসন। চিনের তিয়ানজিনে সদ্যসমাপ্ত সাংহাই কোঅপারেটিভ অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত অনেকের। সেই রেশ কাটতে না কাটতে আবার চিনে হতে চলেছে বিজয় দিবস উদ‌্‌যাপন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের বিরুদ্ধে চিনের যুদ্ধজয়কে স্মরণীয় করে রাখতে ৩ সেপ্টেম্বর দিনটি বিজয় দিবস হিসাবে পালন করে বেজিং। এ বার ৮০তম বিজয় দিবস পালন করতে চলেছে তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯

নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯