ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন শবে কদরের ফজিলত ও ৫ আমল তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ খুলনায় দিন-দুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে গ্লোবাল আইকন আলিয়া ভাটের যাত্রা চরিত্রহীন নারী চেনার আটটি উপায় অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী ‘বেঁচে থাকলে খুঁজে বার করে মারব’! বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল আইআরজিসি নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প আজ পবিত্র শবে কদর রাণীশংকৈলে গরীবের মাঝে যাকাতের চেক শবে কদর লাভের সহজ ৫ উপায় ওড়িশার হাসপাতালে আগুন! ১০ রোগীর মৃত্যু বাবার দেখানো পথেই হাঁটলেন তারেক রহমান গুরুদাসপুরে জেন্ডার সমতা ফোরামের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

রাণীনগরে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:০০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:০০:৫০ অপরাহ্ন
রাণীনগরে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাণীনগরে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
 নওগাঁর রাণীনগর উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দিনব্যাপী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নানা আয়োজন করেন।

বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেয়।

পরে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী। সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভা শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে কারাবরণকারী নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ