ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন!

বিএনপির দলে কোন চাঁদাবাজি নাই নাটোর জেলা বিএনপির সদস্যসচীব আসাদ

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৯:৫৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৯:৫৭:৩৩ অপরাহ্ন
বিএনপির দলে কোন চাঁদাবাজি নাই নাটোর জেলা বিএনপির সদস্যসচীব আসাদ বিএনপির দলে কোন চাঁদাবাজি নাই নাটোর জেলা বিএনপির সদস্যসচীব আসাদ
নাটোর জেলা বিএনপির সদস্য সচীব আসাদুজ্জামান আসাদ বলেছেন, চাঁদাবাজি কে আমরা চিনি না। বিএনপির দলে কোন চাঁদাবাজি নাই। 

 বিএনপি তো ক্ষমতায় নাই। তাহলে এ দল চাঁদাবাজি করবে কেমনে।  একটি দল বিএনপিকে চাঁদাবাজির অপবাদ দিয়ে তারা আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চায়।
 বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কোর্ট মাঠ চত্বরে অনুষ্ঠিত  সমাবেশে প্রধান বক্তা হিসাবে  তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা আরো বলেন, আমরা মুসলমান জামায়াতে ইসলামীও মুসলমান। তারা মসজিদে গিয়ে রাজনীতির কথা বলে। এটা করতে দেওয়া যাবে না। রাজনীতির কথা মসজিদে করতে দেবেন না। 

উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফয়জুন্নেছা পুতুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির মো. সাখাওয়াত হোসেন সাখা, সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট শামীম হোসেন ও সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বুলেট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন