ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

মৌলভীবাজার আনসার ব্যাটালিয়নের মাসিক দরবার অনুষ্ঠিত: ভ্রাতৃত্বের বন্ধনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৯:৪৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৯:৪৫:৪০ অপরাহ্ন
মৌলভীবাজার আনসার ব্যাটালিয়নের মাসিক দরবার অনুষ্ঠিত: ভ্রাতৃত্বের বন্ধনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান মৌলভীবাজার আনসার ব্যাটালিয়নের মাসিক দরবার অনুষ্ঠিত: ভ্রাতৃত্বের বন্ধনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কালাপুরে অবস্থিত আনসার ব্যাটালিয়ন ২৪ বিএন-এর মাসিক দরবার প্যারেড সম্প্রতি ব্যাটালিয়নের দরবার হলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক মোঃ এনামুল খাঁন বিভিএমএস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ব্যাটালিয়নের সদস্যদের প্রতি নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দরবারের কার্যক্রম শুরু হয়। দরবারে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ জাহিদ হোসেন আগস্ট মাসের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক মোঃ এনামুল খাঁন বলেন, একটি প্রতিষ্ঠানের অগ্রগতি ও উন্নয়ন কোনো একক ব্যক্তির প্রচেষ্টায় সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতা। আমাদের ব্যাটালিয়নের উন্নয়নের জন্য আমি সকল সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার আহ্বান জানাই। তিনি আরও বলেন, "বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমাল সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দায়িত্ব পালনে আমাদের সকলকে আরও বেশি পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে করতে হবে। তিনি বলেন, ব্যাটালিয়নের উন্নতির জন্য আপনাদের যে কোনো গঠন মূলক মতামত অত্যন্ত মূল্যবান।

আমি আপনাদের দেওয়া মতামতগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিচ্ছি। ব্যাটালিয়নের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরিচালক বলেন, "সুস্থ শরীর ও মন নিয়েই আমাদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ অবদান রাখা সম্ভব। আমি চাই, আমাদের প্রতিটি সদস্য যেন শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থেকে দেশের সেবায় নিয়োজিত থাকতে পারে। অনুষ্ঠানে ব্যাটালিয়নের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, কর্মচারী এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে, ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মোঃ রাফিউল ইসলাম কাঞ্চন পরিচালকের কাছ থেকে দরবার প্যারেড সমাপ্ত করার অনুমতি নেন। এ সময় আনসার ভিডিপি সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী,ব্যাটালিয়ান সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার

চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার