ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

নেত্রকোনার বারহাট্টায় কিশোরী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: এক নারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৯:০৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৯:০৫:৩৩ অপরাহ্ন
নেত্রকোনার বারহাট্টায় কিশোরী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: এক নারী গ্রেপ্তার নেত্রকোনার বারহাট্টায় কিশোরী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: এক নারী গ্রেপ্তার
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এক অসহায় কিশোরীকে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পারুল আক্তার (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত পারুল আক্তার উপজেলার চন্দ্রপুর-লামাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং আজ বুধবার (৩ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত কিবরিয়া (২৮) পলাতক রয়েছে।

ভুক্তভোগীর পরিবার এবং মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কিবরিয়া (২৮) ওই কিশোরীকে ধর্ষণ করে। এই জঘন্য কাজে সহায়তা করে পারুল আক্তার। ঘটনার দিন পারুল কিশোরীকে তার বাড়িতে ডেকে নিয়ে একটি ঘরে আটকে রাখে এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। অভিযোগ অনুযায়ী, এই ঘরে কিবরিয়া আগে থেকেই ওত পেতে ছিল। সুযোগ পেয়ে সে কিশোরীকে ধর্ষণ করে। কান্নাকাটি থামাতে কিবরিয়া কিশোরীকে হুমকি-ধমকি দেয় এবং বিয়ে করার আশ্বাস দেয়। ভয় ও লোকলজ্জার কারণে কিশোরীটি এতদিন ঘটনাটি গোপন রাখে। বর্তমানে সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, যা তার শারীরিক লক্ষণ দেখে স্পষ্ট হয়ে উঠেছে এবং বিষয়টি সকলের নজরে আসে।

ভুক্তভোগী কিশোরী জানায়, "আমি আমার ঘরে ভাত খাচ্ছিলাম। এই সময় পারুল এসে আমার হাত ধরে জোর করে তার বাড়িতে টেনে নিয়ে যায়। তার ঘরের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয়। পরে কিবরিয়া আমাকে ধর্ষণ করে। অনেক চেষ্টা করেও তার হাত থেকে বাঁচতে পারিনি।"

কিশোরীর মা বলেন, "আমরা গরিব, অসহায়, একটি ত্রিপলের ঘরে বাস করি। আমার স্বামী ভাড়ায় অন্যের অটোরিকশা চালায়, বাড়ির বাইরে থাকে। এই সুযোগে কিবরিয়া আমার মেয়ের সর্বনাশ করেছে। কিছু লোক ঘটনা ধামাচাপা দিতে চাইছে। আমি এর বিচার চাই।" কিশোরীর বাবা সরকারের সাহায্য চেয়ে বলেন, "আমরা গরিব। তারা প্রভাবশালী, তাদের সাথে আমি পারব না।"

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য পেয়ে তিনি নিজেই ভুক্তভোগীর বাড়িতে যান। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ভুক্তভোগীর পরিবারকে মামলা করার কথা বলা হয়। পরবর্তীতে কিবরিয়া ও পারুলকে আসামি করে থানায় মামলা রুজু করা হয়। ওসি আরও জানান, মূল আসামি কিবরিয়া ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক