ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত -৩ ৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি হানিমুনে চমক! কুইনের ফন্দিতে বিপাকে উজান, নতুন মোড়ে জমে উঠেছে ‘ভোলেবাবা পার কারেগা’ রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:)নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী, দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে ভূমিমন্ত্রী রাজশাহীতে বাসন্তী পূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে রাসিক প্রশাসক, উন্নয়নের আশ্বাস সিরাজগঞ্জে ১৭৫ বোতল স্কাফসহ মাদক কারবারী গ্রেফতার

বিটিভি’র নতুন কুঁড়ি প্রতিযোগিতা সফল করতে রাজশাহীতে অংশীজনদের সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৮:৪৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৮:৪৬:৩৯ অপরাহ্ন
বিটিভি’র নতুন কুঁড়ি প্রতিযোগিতা সফল করতে রাজশাহীতে অংশীজনদের সভা অনুষ্ঠিত বিটিভি’র নতুন কুঁড়ি প্রতিযোগিতা সফল করতে রাজশাহীতে অংশীজনদের সভা অনুষ্ঠিত
প্রায় ২০ বছর পর আবারও বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।

এ প্রতিযোগিতার কার্যকর ও সফল বাস্তবায়নে বুধবার (৩ সেপ্টেম্বর) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অংশীজনদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

সভাপতির বক্তব্যে আফিয়া আখতার বলেন, আমরা ছোটবেলায় বিটিভিতে নতুন কুঁড়ি প্রতিযোগিতা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। এই প্রতিযোগিতা থেকে যেসব শিল্পী বেরিয়ে এসেছেন তারা এখনো বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়ে যাচ্ছেন। দীর্ঘ ২০ বছর বিরতির পর সরকারের নতুন কুঁড়ি প্রতিযোগিতা আয়োজন একটি চমৎকার উদ্যোগ।

তিনি বলেন, ব্যাপক প্রচারের জন্য আমাদের আরও সময়ের প্রয়োজন ছিল। তবে সময় স্বল্পতা থাকলেও যথেষ্ট প্রচারের চেষ্টা হয়েছে। আমরা উপজেলা পর্যায়েও প্রচার করেছি। প্রাথমিক ও মাধ্যমিকা শিক্ষা কর্মকর্তাসহ সবার মাধ্যমে ব্যাপক প্রচার চলমান রয়েছে।

নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সন্তানেরা নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে মন্তব্য করে জেলা প্রশাসক এ প্রতিযোগিতার ব্যাপক প্রচারের জন্য অংশীজনদের প্রতি অনুরোধ জানান।

জেলা প্রশাসন আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীরা বিটিভির ওয়েবসাইট www.btv.gov.bd এ প্রবেশ করে নতুন কুঁড়ি ব্লকে গিয়ে Google Form যথাযথভাবে পূরণ করে বিনামূল্যে অনলাইনে আবেদন সাবমিট করতে পারবে।

এছাড়া, বিটিভির ওয়েবসাইট থেকে ম্যানুয়্যাল আবেদন ফরম ডাউনলোড পূর্বক নির্ধারিত কাগজপত্র সংযুক্ত করে [email protected] ই-মেইলে কিংবা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ‘নতুন কুঁড়ি’, বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা-১২১৯ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে বিনামূল্যে আবেদন প্রেরণ করতে পারবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত স্থানে নাম ও তারিখ লিখে প্রতিযোগীর জন্মসনদ, সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পিতা অথবা মাতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সংযুক্ত/আপলোড করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি