ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

৫১ বছরে রাকসু নির্বাচনে লড়ছেন শাহরিয়ার মোর্শেদ খান

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৮:২১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৮:২১:৫৮ অপরাহ্ন
৫১ বছরে রাকসু নির্বাচনে লড়ছেন শাহরিয়ার মোর্শেদ খান ৫১ বছরে রাকসু নির্বাচনে লড়ছেন শাহরিয়ার মোর্শেদ খান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এবার ব্যতিক্রমী এক প্রার্থী নজর কাড়ছেন সবার। তিনি হলেন শাহরিয়ার মোর্শেদ খান। বয়স তার ৫১ বছর হলেও তিনি এখনো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নাম লিখিয়েছেন।

শাহরিয়ার মোর্শেদ খান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি চার সন্তানের জনক। তার এক মেয়ের স্বামীও বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগে পড়াশোনা করছেন। পারিবারিক জীবনে দায়িত্ব পালন করেও তিনি নিজের শিক্ষাজীবনকে চালিয়ে যাচ্ছেন।

তিনি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যয়ন করতেন। তবে পারিবারিক সমস্যার কারণে সে সময় পড়াশোনা শেষ করতে পারেননি। দীর্ঘ বিরতির পর আবারও উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন নিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

৫১ বছর বয়সী এই প্রার্থী জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি চাই তরুণ প্রার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। অভিজ্ঞতা দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।”

সবচেয়ে প্রবীণ প্রার্থী শাহরিয়ার রাকসুর মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার অংশগ্রহণ রাকসু নির্বাচনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের অনেকে এটিকে ইতিবাচকভাবে দেখছেন, কারণ তার অভিজ্ঞতা ও পরিণত দৃষ্টিভঙ্গি ছাত্র সংসদের কাজে ভিন্ন মাত্রা আনতে পারে বলে তাদের বিশ্বাস।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার