ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি: ডিএনসিসি ও ডিএসসিসির দুই আঞ্চলিক কর্মকর্তা ওএসডি লাউয়াছড়ায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধার, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ পরকীয়ার বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ আটক ২ বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -৩ মরুভূমিজুড়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বিস্তার, পারমাণবিক শক্তি বাড়াচ্ছে চীন লোকনাথপুরে গলায় মাংস আটকে ১১ বছরী মাদরাসাছাত্রীর মৃত্যু হরমুজ প্রণালির কাছে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘ কালো তালিকাভুক্ত করলো ইসরায়েলকে চাঁদ থেকে ‘ফিউচার ওয়ার মহাকাশ দখলের দৌড়ে চিনের উচ্চাকাঙ্ক্ষা ​ডন ৩ বিতর্কে রণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে মাঠে সালমান খান ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ার ঘোষণা , মির্জা ফখরুলের সরকার দাম বাড়ালেও ঠাকুরগাঁওয়ে চামড়া শিল্পে ধস: ন্যায্যমূল্য না পেয়ে হতাশ বিক্রেতারা নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার -২ বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা: মুসলমানদের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা দিলেন না যুক্তরাষ্ট্রে কসাই সংকট: কোরবানির মাংস পেতে হাজারো প্রবাসীর ভোগান্তি যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছেন রাসিক প্রশাসক নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, রাজশাহীতে নতুন রেকর্ড

রামেক হাসপাতালের সামনের ও লক্ষীপুর মোড়ের ফুটপাত ব্যবসায়ীদের দখলে, জনদুর্ভোগ চরমে

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৭:৫১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৭:৫১:২৮ অপরাহ্ন
রামেক হাসপাতালের সামনের ও লক্ষীপুর মোড়ের ফুটপাত ব্যবসায়ীদের দখলে, জনদুর্ভোগ চরমে রামেক হাসপাতালের সামনের ও লক্ষীপুর মোড়ের ফুটপাত ব্যবসায়ীদের দখলে, জনদুর্ভোগ চরমে
রাজশাহী মহানগরীর অন্যতম ব্যস্ততম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও লক্ষীপুর সড়ক, বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, এখন এক ভয়াবহ পরিস্থিতির শিকার। পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাত সম্পূর্ণভাবে চলে গেছে হকার ও ব্যবসায়ীদের দখলে। খাবারের দোকান, প্লাস্টিকের সামগ্রী এবং বিভিন্ন ধরনের অস্থায়ী পসরা সাজিয়ে ব্যবসায়ীরা ফুটপাত তো বটেই, সড়কের অনেকাংশও দখল করে নিয়েছেন। এর ফলে রাস্তা এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে যে, যান চলাচল এবং পথচারীদের হাঁটাচলার জন্য তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, রাজশাহী মেডিকেল কলেজের সামনে দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনও এই পথ দিয়ে দ্রæত পার হতে চায়।

কিন্তু ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হচ্ছেন মূল সড়কের ওপর দিয়ে হাঁটতে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াছে।
অ্যাম্বুলেন্স চলাচলেও বিঘœ ঘটছে, যা মুমূর্ষ রোগীদের জন্য জীবনঘাতী হয়ে দাঁড়াতে পারে।

অস্থায়ী ফলের দোকান, কাপড়ের স্টল এবং নানা ধরনের ভ্রাম্যমাণ দোকানের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতে ফুটপাতের মূল উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা তাদের জীবিকা নির্বাহের যুক্তি দেখালেও, শহরের সচেতন মহল মনে করছেন, এটি মূলত প্রশাসনের সঠিক তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে সৃষ্ট একটি কৃত্তিম সমস্যা।

এ বিষয়ে স্থাানীয় সচেতন নাগরিকরা কয়েকটি গুরুতপূর্ণ প্রস্তাবনা দিয়েছেন:
ফুটপাত পথচারীর জন্য উম্মুক্ত রাখা: কঠোরভাবে নিশ্চিত করতে হবে যে ফুটপাত শুধুমাত্র পথচারীদের হাঁটার জন্য ব্যবহৃত হবে এবং কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না।

প্রশাসনের নিয়মিত অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করা প্রয়োজন। এই অভিযান যেন লোকদেখানো না হয়ে দীর্ঘস্থায়ী হয়, তা নিশ্চিত করতে হবে।

বিকল্প হকার মার্কেট: হকারদের পুনর্বাসনের জন্য শহরের উপযুক্ত স্থানে একটি সুসংগঠিত হকার মার্কেট তৈরি করা যেতে পারে, যেখানে তারা নির্বিঘেœ ব্যবসা পরিচালনা করতে পারবেন।

জনগণের সচেতনতা বৃদ্ধি: পথচারী এবং ব্যবসায়ীরা উভয়েই যাতে নিয়ম মেনে চলেন, সে বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা দরকার।
বিশেষজ্ঞরা মনে করছেন, লক্ষীপুর ফুটপাত দখল সমস্যার দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে যানজট, দুর্ঘটনা এবং জনদুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে। এই ব্যস্ততম সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন নগরবাসী।

ফুটপাতের কারণে যানজট ও জনদুর্ভেগের বিষয়ে জানতে চাইলে, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক), প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, আপনারা জানেন রামেক হাসপাতাল থেকে লক্ষীপুর মোড় পর্যন্ত এই সমস্যা দীর্ঘদিনের। ইতিপূর্বে আমরা অনেকবার ফুটপাত উচ্ছেদ করেছি। কিন্তু একদিকে ফুটপাত পরিস্কার করি, আবার অন্যদিক দিয়ে ফুটপাতে দোকান বাসায় এবং ধীরে ধীরে রাস্তা দখল করে ব্যবসা করে। তিনি আরও বলেন, স্থানীয়রা সহযোগীতা করলে এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব। তবে ফুটপাত উচ্ছেদে শিঘ্রই অভিযান চালাবেন বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ