ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

মহাদেবপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা, মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কার লুট

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৩:০২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৩:০২:৫০ অপরাহ্ন
মহাদেবপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা, মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কার লুট মহাদেবপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা, মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কার লুট
নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোররাতে ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামে সংঘবদ্ধ ডাকাতদল গৃহকর্তাসহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে নগদ টাকা, একটি মোটরসাইকেল, স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের এলোপাথাড়ি মারধর করে বেঁধে ফেলে এবং প্রায় ৮০ হাজার টাকা নগদ অর্থ, একটি ডিসকভার মোটরসাইকেল, সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল ও কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়।

গৃহকর্তা আব্দুল হামিদ জানান, মুখোশ পরা ডাকাতরা বাড়িতে ঢুকে তাদের উপর হামলা চালায় এবং সবকিছু লুটে নেয়। তিনি জানান, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।

খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এবং মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা জানিয়েছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি