ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

ফেনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং সন্দ্বীপে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০২:৩৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০২:৩৯:৩৪ অপরাহ্ন
ফেনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং সন্দ্বীপে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং সন্দ্বীপে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে পৃথক দুই অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউনুছ নবী বাবু এবং ডাকাতি মামলার এজাহারনামীয় প্রধান আসামি নুরুল আফছারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১৯টা থেকে শুরু করে সোয়া ১১টা পর্যন্ত পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-৭,চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফেনী জেলার ফেনী সদর থানার মাদক মামলায় ১ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইউনুছ নবী বাবু ফেনী জেলার ফেনী সদর থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন দোয়েল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ইউনুছ নবী বাবু (২০), পিতা-বাহার উদ্দিন, সাং-লাঠিয়াল পাড়া, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রামকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি নুরুল আফছার চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা এলাকা থেকে রাত ১১টা ২০ মিনিটে আসামি নুরুল আফছার (৩১), পিতা-দেলোয়ার হোসেন, সাং-মাইটভাঙ্গা, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক