ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর.. জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসা, আরপিএফ কর্মীদের উপর ব্লেড নিয়ে চড়াও হয়ে গ্রেফতার অভিনেত্রী ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ এআই নিয়ে নতুন গবেষণা প্রকাশ, যা মিলল ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে

নগরীতে ভূয়া সেনা সদস্য ও ধর্ষক শিপন গ্রেফতার

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১২:০৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১২:০৭:৪৪ অপরাহ্ন
নগরীতে ভূয়া সেনা সদস্য ও ধর্ষক শিপন গ্রেফতার নগরীতে ভূয়া সেনা সদস্য ও ধর্ষক শিপন গ্রেফতার
রাজশাহী মহানগরীতে ভূয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, অপহরণ ও যুবতীকে ধর্ষণের অভিযোগে মোঃ শিপন মিয়া (২১), নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি সেনাবাহিনীর কাপড়ের তৈরি ব্যাগ, ১টি প্যাক-সেনাবাহিনীর কাপড়ের তৈরী মানিব্যাগ ও ১টি এনআইডি কার্ড জব্দ করা হয়।

গ্রেফতার ধর্ষক মোঃ শিপন মিয়া (২১), সে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার গামারিয়া মধ্যপাড়া এলাকার মোঃ মুন্নাফ আলীর ছেলে। 

বুধবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, যুকতীর সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মাস খানেক আগে আসামি শিপন মিয়ার পরিচয় হয়। সে বিভিন্ন ছবি-ভিডিওর মাধ্যমে নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে যুবতীকে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি হলে গত (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে শিপন যুবতীকে রাজশাহী রেলস্টেশনের দিকে ডেকে নিয়ে কৌশলে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়।

বিষয়টি যুবতীর পরিবারে জানাজানি হলে প্রতারকের সাথে বিয়ে দেওয়ার কথা বলে মোবাইলে যুবতীকে বাড়িতে আসতে বলে। এরপর গত (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রতারককে সাথে নিয়ে যুবতী বাড়ীতে আসে। এ সময় পরিবারের লোকজন টহলরত র‌্যাবের একটি দলকে ঘটনার বিষয়ে জানালে ঘটনাস্থলে যায় র‌্যাব সদস্যরা।

 জিজ্ঞাসাবাদে প্রতারক শিপন জানায়, সে ভূয়া সেনাবাহিনীর সদস্য। তার মোবাইলে সেনাবাহিনীর পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি ও নারীকে বিভিন্ন ভাবে প্রতারণার নমুনা পাওয়া যায়।

গ্রেফতার শিপন বিবাহিত ও সন্তান থাকা সত্তে¡ও মিথ্যা সেনা সদস্য পরিচয় দিয়ে যুবতীকে প্রেম নিবেদন করে এবং  যুবতীকে কৌশলে অপহরণ করে অজানা স্থানে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে বলে স্বীকার করে।

এ ব্যপারে গ্রেফতার প্রতারকের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় সংশিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। #

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী

মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী