ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত

ইফতেখার চৌধুরীকে নিয়ে রাজ রিপার বিস্ফোরক মন্তব্য, মিডিয়া ছাড়ার ঘোষণা

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১০:৪২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১০:৪২:৫৯ অপরাহ্ন
ইফতেখার চৌধুরীকে নিয়ে রাজ রিপার বিস্ফোরক মন্তব্য, মিডিয়া ছাড়ার ঘোষণা ইফতেখার চৌধুরীকে নিয়ে রাজ রিপার বিস্ফোরক মন্তব্য, মিডিয়া ছাড়ার ঘোষণা
ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রিপা। অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লড়াই করছেন তিনি।

২০২০ সালে ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। চলতি বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ময়না’ সিনেমাটি। তার আরও এক ছবি ‘মুক্তি’। যা লম্বা সময় পার হলেও এখনও আলোর মুখ দেখেনি। আর তাই সিনেমাটির পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

এই ক্ষোভ থেকেই রিপা তার ফেসবুকের ভেরিফায়েড আইডিতে পোস্ট দিয়ে জানান, তিনি দ্রুতই মিডিয়া ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাচ্ছেন। 

পোস্টে তিনি লেখেন, এই ইন্ডাস্ট্রি আমার মতো মানুষের জন্য নয়। গত ৭ বছর একা একাই পথ চলেছি। ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। কারও কাছে ঋণী নই, তবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি রয়ে গেছে। তিনি হয়তো তা শোধ করবেন, না হয় গায়ের জোরে আমাকে সরিয়ে দেবেন।  

রিপা অভিযোগ করেন, চার বছর ধরে নিজের পরিশ্রম দিয়ে ‘মুক্তি’ সিনেমাটি এগিয়ে নিতে গিয়েই তিনি মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। 

তার ভাষায়, আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো অনেক আগেই ভেঙে পড়ত। বারবার ডিপ্রেশনে পড়েও একা একা উঠে দাঁড়িয়েছি। কিন্তু আর কত ধৈর্য ধরা সম্ভব? স্পন্সর আনা পরিচালকের কাজ, শিল্পীর নয়। তবুও চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। পরিচালক আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন, অথচ নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবলেন না।

তিনি আরও জানান, আট বছরের মধ্যে পরিচালক কোনো বড় কাজ শেষ করতে পারেননি। ‘মুক্তি’ সিনেমাটিই কেবল তার একমাত্র চলমান প্রজেক্ট, তাও নাকি নানা অজুহাতে থেমে আছে। এমনকি পরিচালকের কাছ থেকে হুমকিও পেয়েছেন রিপা. তিনি বলেন, পরিচালক আমাকে বলেছেন, চাইলে সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে দিতে পারেন, তাহলে আর কিছু করার থাকবে না।

শেষে রাজ রিপা দুঃখ প্রকাশ করে বলেন, আমি জানি বিচার একদিন আল্লাহই করবেন। কিন্তু এই শহর আর এই ইন্ডাস্ট্রি আমার জন্য নয়। নিজের অনেক স্বপ্নকে মাটি চাপা দিয়ে দিচ্ছি আজ। হয়তো আমার মতো অসংখ্য স্বপ্নবাজ এভাবেই হার মানে বেইমানির কাছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা