ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ফুলবাড়ীতে কোরবানির চাহিদার তুলনায় প্রস্তুত রয়েছে অতিরিক্ত ৩ হাজার পশু

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০২:২৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০২:২৮:৩৩ অপরাহ্ন
ফুলবাড়ীতে কোরবানির চাহিদার তুলনায় প্রস্তুত রয়েছে অতিরিক্ত ৩ হাজার পশু ফুলবাড়ীতে কোরবানির চাহিদার তুলনায় প্রস্তুত রয়েছে অতিরিক্ত ৩ হাজার পশু
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রস্তুত করা হয়েছে চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু। এ বছর উপজেলার চাহিদা ১২ হাজার ৬১৩টি হলেও; প্রস্তুত করা হয়েছে ১৫ হাজার ৭৯৮টি পশু অতিরিক্ত ৩ হাজার ১৮৫টি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, এসব পশুর মধ্যে রয়েছে ৬ হাজার ৬৪৫টি গরু, ৭ হাজার ৭০৫টি ছাগল এবং ১ হাজার ৪৪৮টি ভেড়া। গরুর মধ্যে ৪ হাজার ৯টি ষাঁড়, ৪৯৫টি বলদ এবং ২ হাজার ১৪১টি গাভি রয়েছে। খামারিরা বলছেন, দেশি জাতের পশুতেই এবার বেশি জোর দেওয়া হয়েছে।

ফুলবাড়ীতে বর্তমানে নিবন্ধিত খামার রয়েছে ৪১টি, আর অনিবন্ধিত খামার ৬৬৭টি। কৃষকদের উদ্যোগে গড়ে ওঠা এসব খামারে পশু মোটাতাজা করা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খৈল, ব্র্যান্ড, ধানের কুঁড়া ও ভুট্টা দিয়ে। তবে পশুখাদ্যের দাম বাড়ায় খরচও বেড়েছে বলে জানান খামারিরা।
স্থানীয় খামারিরা বলছেন, ‘তারা এবার বেশি গুরুত্ব দিয়েছেন দেশি জাতের গরুর ওপর। ছোট আকারের গরুর চাহিদাও এবার বেশি।’
ফুলবাড়ীর কয়েকটি পশু খামার ঘুরে দেখা গেছে, খামারিরা শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে অনেক গরু বিক্রিও হয়ে গেছে।
এদিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে খামারিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে যেন পশুগুলো স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত হয়।

রুহুল আমিনের মালিকানাধীন একটি খামারে রয়েছে দেশি গরুর পাশাপাশি ব্রাহামা, শাহিওয়াল, নেপালি, হরিয়ানা ও উন্নত জাতের মোট ১৯০টি গরু ও দুটো মহিষ।

ফার্মটির ব্যবস্থাপক ওমর ফারুক জানান, ‘এবার ছোট আকৃতির গরুর চাহিদা বেশি, তাই সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।’

ফুলবাড়ীতে আটটি পশুর হাটে জমে উঠেছে কোরবানির বেচাকেনা। এর মধ্যে বারাই হাট, আমডুঙ্গি, মাদিলা, আটপুকুর ও পৌর হাট সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান জানান, পশুগুলো যাতে স্বাস্থ্যসম্মতভাবে পালন ও বাজারজাত হয়, সে বিষয়ে খামারিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া, সীমান্ত এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার।

সব মিলিয়ে স্থানীয় চাহিদা পূরণ করে এবার ফুলবাড়ী থেকে দেশের অন্য জেলাতেও কোরবানির পশু পাঠানো যাবে এমনটাই আশাবাদ সংশ্লিষ্টদের। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা