ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান এশিয়া থেকে শেষ বিমানবাহী রণতরী সরাচ্ছে পেন্টাগন হরমুজ প্রণালি ইরানেরই ছিল, আছে এবং থাকবে—ট্রাম্পের দাবিতে তেহরানের কঠোর জবাব সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রেজিস্টেন্স ও মদ জব্দ প্রেমিককে ভিডিও কলে রেখেই অভিনেত্রীর আত্মহত্যা চুমুকাণ্ডে বিব্রত ‘গরম মসলা’ অভিনেত্রী, বললেন ‘ভুল কিছু করিনি’ রাজস্ব আয় বাড়াতে হবে, নাগরিক সেবায় গুরুত্ব দিতে হবে: রাসিক প্রশাসক শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে দিল্লিকে সব উজাড় করে দিয়েছে: রিজভী ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় বাবা, ফটকে লুটিয়ে পড়ে মৃত্যু বাঁচতে চান সাংবাদিক শফি আলম সাপের কামড়ে মারা যাওয়া নারীকে ‘জীবিত’ করতে কবরস্থানে ওঝার ঝাড়ফুঁক রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-২৫ নওগাঁয় খাল খননে ১ কোটি ৩৯ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের

তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১০:১৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১০:১৩:১৯ অপরাহ্ন
তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
রাজশাহীর তানোরে  উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

জানা গেছে,গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে এবং তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর ও মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক তৌহিদুর ইসলাম রেজার পরিচালনায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব, ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, কলমা ইউপি বিএনপির সম্পাদক মানিরুল ইসলাম, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,ডাঃ মিজানুর রহমান, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, শরিফ উদ্দিন মুন্সী, গোলাম মোর্তুজা, সুলতান আহম্মেদ মাস্টার, রায়হানুল ইসলাম রায়হান, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান ও তোফাজ্জুল হোসেন তোফাপ্রমুখ।এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এদিন প্রধান অতিথি  নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রস্তুতির অংশ হিসেবে ঐক্যের বার্তা দিযেছেন। তিনি বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে সাধারণ ভোটারগণ তেমন কিছু বোঝেন না, তাই যেটা সাধারণ ভোটারগণ বোঝেন না,সেটা কোনো গ্রহনযোগ্য পদ্ধতি হতে পারে না। তিনি বলেন, বিএনপির একটি সুন্দর নিরপেক্ষ ও পরিচ্ছন্ন নির্বাচন চাই, যেখানে আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো।
তিনি বলেন,শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কি সেটা সম্পর্কে সকল নেতাকর্মীকে বুঝতে হবে এবং তা ছড়িয়ে দিতে হবে সাধারণ মানুষের মাঝে।

তিনি বলেন,আমরা সবাই বিএনপির সৈনিক আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই থাকতে পারে না। তিনি বলেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজসহ সকল শ্রেণী-পেশার মানুষের এখনো আস্থা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার উপর। দেশপ্রমিক জনগণ বিশ্বাস করেন বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষমতা রাখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ফ্যাসিস্ট গণহত্যাকারী পতিত সরকারের দুর্নীতি লুটপাটের ধ্বংসস্তুপ থেকে দেশে উন্নতির শিহরে নিতে পারবেন।তিনি আরো বলেন, বিএনপি কারও চরিত্র হরণ  করে কোন  কথা বলে না, কটুক্তি করে না,যারা স্বৈরাচার, ফ্যাসিস্ট ও গণতন্ত্র বিরোধী তারাই নিজেদের অপকর্মে দুস্কর্ম আড়াল করতে অন্যের সমালোচনা করে,গিবত করে। তিনি বলেন, যারা মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করবে  তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সঠিক জবাব দেওয়া সকল স্তরের বিএনপির নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব-কর্তব্য। তিনি বলেন দেশ বিদেশি যড়যন্ত্রকারীরা এখনো  ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে,তারা জানে নির্বাচন হলেই বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী

মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী