ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

জয়পুরহাটে পলাতক থাকা শিক্ষকও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১০:০৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১০:০৮:১৫ অপরাহ্ন
জয়পুরহাটে পলাতক থাকা শিক্ষকও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন জয়পুরহাটে পলাতক থাকা শিক্ষকও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন
জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম এক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার পরও সরকারি বেতন, ভাতা ও উৎসব ভাতা তুলছেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে হত্যার একাধিক মামলা চলমান রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম গত বছরের ৫ আগস্ট থেকে পলাতক থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসাদ্দেক হোসেনের সহযোগিতায় তিনি নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করেছেন। রফিকুল ইসলাম বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। এ ছাড়া তিনি জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য। রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন তিনি বিদ্যালয়ে অনিয়মিত ছিলেন বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষক।

সূত্র বলছে, বিদ্যালয়ে তার উপস্থিতির কোনো প্রমাণ নেই। হাজিরা খাতায় স্বাক্ষর নেই, কোনো ক্লাস নেওয়ার রেকর্ড নেই এবং কোনো কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেননি। তবু তার নামে প্রায় চার লাখ টাকার বেশি বেতন-ভাতা উত্তোলন হয়েছে।

প্রধান শিক্ষক মো. মোসাদ্দেক হোসেন জানান, রফিকুল ইসলামের পরিবর্তে পরিচালনা কমিটির সিদ্ধান্তে একজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। রফিকুল তার বেতন ওই শিক্ষকের মাধ্যমে গ্রহণ করতেন। এখন থেকে তার বেতন উত্তোলনের সুযোগ বন্ধ করা হবে।

তবে খণ্ডকালীন শিক্ষকের যোগ্যতা সীমিত হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা।

কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. মনোয়ারুল হাসান বলেন, রফিকুল পলাতক রয়েছেন, কিন্তু নিয়মিত বেতন ভাতা নিচ্ছেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি শিক্ষক না এসে বেতন নেওয়া হলে তা চরম অনিয়ম।

জয়পুরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিনও এই অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, পরিচালনা কমিটি খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছে, তবে এটি নীতিমালার পরিপন্থী। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড