ঢাকা , শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ , ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ১১ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান চারঘাটে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরন করতে পুলিশকে নির্দেশ দিলেন এমপি চাঁদ নওগাঁর সাপাহারে বিএমডিএ জোনে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, তদন্ত নিয়েও প্রশ্ন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজাদার বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়ে পেটে ব্যথা, হাসপাতালে যে অভিজ্ঞতার মুখোমুখি তরুণী রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা শেষে ৩০ ঘণ্টা পর সেই বাবার লাশ দাফন নাটোরের গুরুদাসপুরে নাতনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে পুড়লেন বৃদ্ধা চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল ট্রেনে কাটা পড়লেন পুলিশ কর্মকর্তা প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ডোপ টেস্ট ‘পজিটিভ’ হলে হবে না সরকারি চাকরি, বিধিমালা জারি রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু রমজানে প্রতি লিটার দুধ ১০ টাকা রমজানে ১০ লাখ পরিবারকে স্বল্পমূল্যে দুধ-ডিম ও মাংস দেবে সরকার দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

মেয়াদ ছাড়া রসমালাই ও রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১০:০১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১০:০১:৩১ অপরাহ্ন
মেয়াদ ছাড়া রসমালাই ও রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা মেয়াদ ছাড়া রসমালাই ও রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা
চাঁদপুরে রস মালাইতে মেয়াদ না থাকা এবং ঘি এ রং মেশানোর অপরাধে মীম বনফল সুইটস এন্ড পেস্টি শপ নামে প্রতিষ্ঠান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরান বাজার অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী কর্তৃক শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, রস মালাইতে মেয়াদ না থাকা এবং ঘি এ রঙ মেশানোর অপরাধে  মীম বনফল সুইটস এন্ড পেস্টি শপ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক বাদশা মিয়া পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, চাঁদপুর পৌরসভা স্বাস্থ্য পরিদর্শক মো. রাজু মিয়া এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ১১ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ১১ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার