ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে পারিবারিক অশান্তি: বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাণীশংকৈলে মধ্যরাতের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১ শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পাশে পুঠিয়ার মানবিক এসিল্যান্ড রাণীশংকৈলে মিটারে কারচুপি ধরা পড়ল: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উপজেলা প্রশাসনকে কাজ করতে হবে, মুজিবুর রহমান এমপি পবার হরিপুরে কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ: দায়সারা কাজ করে অর্থ উত্তোলনের দাবি, ক্ষুব্ধ স্থানীয়রা ফেনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল-ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জে ১১৮ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ নগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল-সহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে শিশুর গলায় ছুরি ধরে হত্যার হুমকি, মাদক কারবারির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন রামেবিতে অযোগ্যতার অভিযোগে পরিচালক নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু রাজশাহী বিভাগে ৪০ অদম্য নারীকে সম্মাননা, পাঁচজন সেরা ঘোষণা প্রেমানন্দের আশ্রমে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুনম পাণ্ডে! গুরুর থেকে প্রশ্নের উত্তর পেলেন তিনি? ঘটা করে নতুন বান্ধবী মাহিকার জন্মদিন উদ্‌যাপন করলেন হার্দিক, চুপ থাকার সিদ্ধান্ত নিলেন নাতাশা? সানি, কপিলদের আবেদনে কাজ হল! চোখের চিকিৎসার জন্য ইসলামাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হল ইমরানকে তানোরে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল কুখ্যাত ‘মাদক সম্রাট’কে ধরতে মেক্সিকোর সেনাকে ‘সাহায্য’ করেছেন তাঁরই প্রেমিকা! ‘কূটনৈতিক সমাধান চান ট্রাম্প, তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ হবে’! বৈঠকের আগে ইরানকে বার্তা আমেরিকার

মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষাক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৯:৪১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৯:৪১:১৩ অপরাহ্ন
মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষাক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষাক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠান
রাজশাহীর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষাক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় নগরীর নামোভদ্রা এলাকায় অবস্থিত মাদ্রাসায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মোঃ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম মাদানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ রুহুল আমীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও আদর্শিক রাজনৈতিক দল। এই সংগঠনের নীতিনির্ধারকরা শিক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে থাকেন। তিনি আরও বলেন, সারাদেশে সরকারি স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় মাদ্রাসাগুলোকে সরকারি এমপিওভুক্ত করা হবে। সেই লক্ষ্যে তাদের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাদ্রাসাগুলির শিক্ষার মান উন্নয়নসহ প্রতিষ্ঠানগুলিকে এমপিওভুক্ত করা হবে ইনশাআল্লাহ্।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ এমাজ উদ্দীন মন্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরকার, মহানগর নায়েবে আমির এ্যাডভোকেট আবু মোঃ সেলিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব সালাম, মহানগর ওলামা বিভাগের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক তাহসীনুল আমিন রাহী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতি সভা

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতি সভা