ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু

শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল মূলহোতা সাগর আটক

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৭:৫৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৭:৫৮:০১ অপরাহ্ন
শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল মূলহোতা সাগর আটক শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল মূলহোতা সাগর আটক
পাবনার চাটমোহরে নারী দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ব্ল্যাকমেইলিং, মাদক বিক্রি ও সেবনে উদ্বুদ্ধ করা ও ‘মধু চক্র’ গড়াসহ নানা অপকর্মের মূলহোতা সাগর হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাগর চাটমোহর পৌর শহরের জিরো পয়েন্ট এলাকার তায়জুল ইসলামের ছেলে। সম্প্রতি চাটমোহরের সামাজিক অবক্ষয় নিয়ে যুগান্তরে ‘মধু চক্রের ভয়ংকর জাল’ এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরেই ফুঁসে ওঠে সচেতন নাগরিক সমাজ। অভিযুক্তদের আটকের দাবিতে হয় মানববন্ধন।

জানা গেছে, নিজেকে নৃত্যশিল্পী দাবি করা সাগর হোসেনসহ বেশ কয়েকজন স্কুল-কলেজে পড়ুয়া তরুণ-তরুণী মধু চক্রের ফাঁদ পেতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ব্ল্যাকমেইলিং করে অর্থ আদায়, মাদক বিক্রি ও সেবনসহ গোপনে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এই চক্র পৌর শহর ও আশপাশের বেশকিছু স্কুলের নারী শিক্ষার্থীদের টার্গেট করে তাদের দলে ভেড়ানো এবং নগ্ন ভিডিও তৈরি করে অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা করে অর্থ আদায় করাই ছিল এই চক্রের কাজ।

এরপর যুগান্তরে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে চাটমোহরের সচেতন সমাজ। এর মধ্যে এই চক্রের বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর শনিবার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে মধু চক্রের অন্যতম এক কিশোরীকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। 

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ইতোমধ্যে আমরা এই মধুচক্রের অন্যতম নারী সদস্যকে আটক করে আদালতে সোপর্দ করেছি। এরপর এই চক্রের মূলহোতা সাগরকে আটক করা হয়েছে। তার (সাগর) বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক