ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

৪ গ্রামে মাইকিং করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, নিহত ১ আহত ৫০

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৭:৫৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৭:৫৩:৩৩ অপরাহ্ন
৪ গ্রামে মাইকিং করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, নিহত ১ আহত ৫০ ৪ গ্রামে মাইকিং করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, নিহত ১ আহত ৫০
হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকায় টমটম ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জের ধরে ৪ গ্রামের দুপক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামারগাঁও ও রাধাপুর গ্রামের লোকজন মাইকিং করে প্রস্তুতি নিয়ে লাঠিসোটাসহ কাকুড়া ও করিমপুর গ্রামের কাছে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যৌথবাহিনীর সদস্যরা রয়েছেন।

এর আগে সোমবার রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকার দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও, রাধাপুর গ্রামের ব্যবসায়ী ফয়সল আহমদের সঙ্গে পার্শ্ববর্তী কাকুড়া, করিমপুর গ্রামের টমটমচালক রাশেদ, সিএনজিচালক মোহাম্মদ আলী ও সিরাজুলের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে মঙ্গলবার ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেন।

আহতদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের সময় জামারগাঁও ও রাধাপুর গ্রামের লোকজন দৌড়ে পালিয়ে গেলে পেছনে একা পড়ে যান রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে সাব্বির মিয়া (৩৫)। তাকে একা পেয়ে ঘিরে ধরেন অপরপক্ষের লোকজন। এ সময় এলোপাতাড়ি দায়ের কোপে মারাত্মক আহত হন সাব্বির। কিছুক্ষণ পর তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের সঙ্গে স্থানীয় বিবিয়ানা চৌরাস্তায় টমটম ও সিএনজি চলাচল নিয়ে গত ১৫-২০ দিন যাবত জামারগাঁও ও রাধাপুর গ্রামের মধ্যে উত্তেজনা চলে আসছিল। কাকুড়া করিমপুর গ্রামের পক্ষে নেতৃত্ব দেন মাখন মিয়া ও ইলিয়াছ মিয়া গং; অপরপক্ষে রাধাপুর, জামারগাঁও গ্রামের নেতৃত্ব দেন সাবেক মেম্বার আব্দুল বারিক রনি ও ফখরুল ইসলাম গং।

এ ব্যাপারে সাবেক মেম্বার ফখরুল ইসলাম বলেন, আমাদের কয়েকটি গ্রামের মানুষকে কয়েক দিন যাবত কাকুড়া করিমপুরের লোকজন পেলেই মারপিট করছে। গত রাতেও ফয়সল আহমদ নামে একজন ব্যবসায়ীকে তারা মারপিট করে টাকা লুটপাট করে। এ নিয়ে আমরা প্রতিবাদ করেছি। তারা আমাদের গ্রামের কৃষক সাব্বিরকে একা পেয়ে মারপিট করে নিহত করেছে।

কাকুড়া গ্রামের মাখন মিয়া মোবাইল ফোনে বলেন, আমাদের গ্রামের টমটমচালক রাশেদ, সিএনজিচালক মোহাম্মদ আলীকে রাধাপুর ও জামারগাঁও গ্রামের লোকজন মারপিট করেছে। এরপর মঙ্গলবার সকালে আমাদের গ্রামে এসে লাঠিসোটা নিয়ে আক্রমণ করে তারা।

নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, ঘটনার তদন্ত চলছে। অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি