ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক কৃষির রুপকার কৃষিবিদ কামরুল ইসলাম পেট্রোল সাশ্রয়ে ৭ অভ্যাস, চালকদের জন্য জরুরি পরামর্শ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের মানবতার ফেরিওয়ালা এসিল্যান্ড শিবু দাশ আশ্রয়প্রার্থীদের স্থগিত আবেদন আবার চালু করল যুক্তরাষ্ট্র বরিশালে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল কলেজছাত্রের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির খটক মাছ আলো-ছায়ায় এভাবেই ধরা দিলেন সারা অর্জুন ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৮ হামজাদের জন্য চীনকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আমন্ত্রণ সন্তানের কোষ্ঠকাঠিন্যে সতর্ক হওয়া দরকার অভিভাবকদের হামে তিন মাসে সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৩ শিশুর মৃত্যু জন্মসূত্রে নাগরিকত্ব: সুপ্রিম কোর্টে শুনানির আগেই ট্রাম্পের সমালোচনা প্রেমিকাকে হত্যার পর টুকরো টুকরো করে ফ্রিজে রাখলেন প্রেমিক নিউ ইয়র্কে ময়লার ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণীর মৃত্যু স্বর্ণের দামে বড় লাফ মুসাফাহার সময় যে দোয়া পড়লে গুনাহ মাফ হয় ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানি যা রাতে ঘুমাতে দেয় না: ইতালির প্রতিরক্ষামন্ত্রী কাজা রোজার নিয়ত করবেন যেভাবে

ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ১৪০০ ছাড়াল

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৭:৪০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৭:৪০:১০ অপরাহ্ন
ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ১৪০০ ছাড়াল ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ১৪০০ ছাড়াল
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪১১ জনে দাঁড়িয়েছে। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, শুধু কুনার প্রদেশেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ভূমিকম্পে অন্তত ৩ হাজার ১২৪ জন আহত হয়েছেন এবং ধসে গেছে ৫ হাজার ৪০০টিরও বেশি ঘরবাড়ি।

৬ মাত্রার এই ভূমিকম্পের পর এখনো নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে। দুর্গম পার্বত্য এলাকায় রাস্তাঘাট ভেঙে যাওয়া ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকর্মী ও সহায়তাকারীরা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল।

জাতিসংঘের সতর্কতা

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক ইন্দ্রিকা রাটওয়াটে জানিয়েছেন, ইতিমধ্যেই যে পরিসংখ্যান পাওয়া গেছে তা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, প্রথম ২৪ ঘণ্টায় ব্যাপক ভূমিধস ও পাথর খসে পড়ায় দুর্গত এলাকায় প্রবেশ করা খুবই কঠিন হয়ে গেছে। সবার জন্যই প্রবেশাধিকার সীমিত হয়ে পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
আধুনিক কৃষির রুপকার কৃষিবিদ কামরুল ইসলাম

আধুনিক কৃষির রুপকার কৃষিবিদ কামরুল ইসলাম