ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

বাঘায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৫:২৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৫:২৭:০৭ অপরাহ্ন
বাঘায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেফতার বাঘায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেফতার
রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোঃ নয়ন আহম্মেদ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মোঃ কালু নামে আরেক অভিযুক্ত পালিয়ে যায়।

সোমবার (১সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় বাঘা থানার চকছাতারি গ্রামের আলাইপুরগামী পাকা রাস্তার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারক মোঃ নয়ন আহম্মেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন উত্তর খারিজা থাক চিলমারী গ্রামের মৃত মামুন মন্ডলের ছেলে। 

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র (ডিএসবি) মোঃ রফিকুল আলম। 

তিনি জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ জানতে পারেন, পাকুরিয়া ঘাট থেকে একজন ব্যক্তি ভ্যানযোগে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে বাঘা বাজারের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ নয়ন আলীকে গ্রেফতার করে এসআই মোঃ মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে আটা, রসুন ও সরিষার তেলের সাথে রাখা একটি সাদা পলিথিনের ভিতরে ফ্রিজকৃত কাঁচা মাংস দ্বারা জড়ানো অবস্থায় পলিথিন ও কসটেপ দিয়ে আলাদাভাবে মোড়ানো ২টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে কালু নামে আরেক অভিযুক্ত পালিয়ে যায়।

পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক