ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু  ইউক্রেনের হামলায় রাশিয়ায় ১৩ জনের মৃত্যু ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ক্রিম নয়, পান করতে পারেন ৩ পানীয় হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না: ইরান সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী সারাক্ষণ টক বা তেতো স্বাদ মুখে, দাঁত বা মাড়ির সমস্যা নয়, অন্য রোগেরও ইঙ্গিত বহন করতে পারে! হরমুজ খুলে দিলেই ইরানকে পরমাণু চুক্তি নিয়ে চাপ আর দেবেন না ট্রাম্প! সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সমন্বয় সভা অনুষ্ঠিত পিকে-শাকিরার বাড়ি কিনছেন লামিনে ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা বিপিএল নিয়ে অনিশ্চয়তা, এ বছর নাও হতে পারে: তামিম রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ রাণীশংকৈলে এসএসসি ও সমমানের ফল প্রকাশ- পাসের হার ৪৮.৬৭% জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৩ কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২ আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী। রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল পুঠিয়ায় রাতের অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধরনের অবনতি

অহংকার দূর করতে ৪টি কাজ করুন

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৪:২৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৪:২৫:৪১ অপরাহ্ন
অহংকার দূর করতে ৪টি কাজ করুন ছবি: সংগৃহীত
অহংকার একটা মারাত্মক ব্যধি। অংকারী ব্যক্তিকে দুনিয়ার মানুষ পছন্দ করে না, আল্লাহ তাআলাও পছন্দ করেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক, অহঙ্কারী। (সুরা নিসা: ৩৬)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠে দম্ভ ভরে বিচরণ করনা, তুমিতো কখনই পদভারে ভূ-পৃষ্ঠ বিদীর্ণ করতে পারবেনা এবং উচ্চতায় তুমি কখনই পর্বত সমান হতে পারবেনা। (সুরা ইসরা: ৩৭)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করনা এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করনা। কারণ আল্লাহ কোন উদ্ধত, অহংকারীকে পছন্দ করেননা। (সুরা লোকমান: ১৮)

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যার অন্তরে অণু পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এ কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, মানুষ তো পছন্দ করে যে, তার কাপড়-চোপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এটাও কি অহংকারের মধ্যে গণ্য হবে? তিনি বললেন, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালবাসেন। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছজ্ঞান করা। (সহিহ মুসলিম: ২৭৫)

আল্লাহর জন্য যে অহংকার ত্যাগ করে, বিনয়ী হয়, নিজের চোখে ছোট থাকে, আল্লাহ তাআলা তাকে মানুষের চোখে বড় বানিয়ে দেন। তার সম্মান বাড়িয়ে দেন। আর যে অহংকার করে, নিজেকে বড় মনে করে, আল্লাহ তার সম্মান কমিয়ে দেন। মনে মনে নিজেকে অনেক বড় মনে করলেও মানুষের চোখে সে ছোট হয়ে যায়।
আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, সদকা করলে সম্পদ কমে না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা বাড়িয়ে দেন। (সহিহ মুসলিম: ৬৩৫৬)

অন্তরের অংকার দূর করার জন্য ৪টি কাজ করুন:

১. নিজের দোষ ত্রুটিগুলো নিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করুন। নিজের দুর্বলতা ও অক্ষমতাগুলোর কথা ভাবুন। নিজেকে সব সময় অন্যের চেয়ে ছোট ও তুচ্ছ মনে করুন।

২. বড় ছোট সবাইকে আগে সালাম দিন। সালাম দিলে আল্লাহ অন্তরের অহংকার দূর করে দেন।

৩. বেশি বেশি এই দোয়া পড়ুন :

اَللّٰهُمَّ اجْعَلْنِي شَكُوْرًا وَاجْعَلْنِي صَبُوْرًا وَاجْعَلْنِي فِيْ عَيْنِي صَغِيْرًا وَفِيْ أَعْيُنِ النَّاسِ كَبِيْرًا

উচ্চারণ: আল্লাহুম্মা-জআলনী শাকূরা ওয়া-জআলনী সাবূরা ওয়া-জআলনী ফী আইনী সাগীরা ওয়া ফী আইয়ুনি-ন্নাসি কাবীরা।

অর্থ: হে আল্লাহ! আমাকে কৃতজ্ঞ ও ধৈর্যশীল বানান। আমার নিজের চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে বড় বানান।

৪. শুধু অহংকারের কারণে শয়তান অভিশপ্ত ও চির-জাহান্নামী হয়েছে এটা স্মরণ করুন। অহংকার সম্পর্কিত আয়াত ও হাদিসগুলো স্মরণ করুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪