ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

কোরআন সম্পর্কে যা জেনে রাখবেন

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৪:২২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৪:২২:৫৮ অপরাহ্ন
কোরআন সম্পর্কে যা জেনে রাখবেন ছবি: সংগৃহীত
একজন মুসলিম হিসেবে আমরা কমবেশি প্রতিদিন কোরআন পড়ি। প্রতিদিন কোরআন পড়তে না পারলেও নিজের সময় ও সাধ্যমতো তিলাওয়াতের চেষ্টা করি। কোরআন তিলাওয়াত করা সম্ভব না হলে কোরআনের অনুবাদ, তাফসির শোনার চেষ্টা করি। এখানে কোরআন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হলো—

কোরআন হলো আল্লাহর বাণী, যা নবী মুহাম্মাদ (সা.)-এর কাছে ফেরেশতা জিবরাইলের (আ.) মাধ্যমে ২৩ বছরের মধ্যে অবতীর্ণ হয়েছে।

কোরআন আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য প্রেরিত চূড়ান্ত গ্রন্থ এবং সর্বশেষ নবীর মাধ্যমে প্রদত্ত হেদায়েতের শেষ বার্তা।

কোরআন অলৌকিকভাবে সংরক্ষিত। অর্থাৎ আজ আমরা যে কোরআন জানি এবং পড়ি, তা হুবহু সেই গ্রন্থ, যা নবী মুহাম্মাদ (সা.)-এর ওপর নাজিল হয়েছিল।

কোরআনের বৈশিষ্ট্য হলো— কোনো মানুষের পক্ষে এমনভাবে কোনো কিতাব বা হেদায়েত বাণী লেখা অসম্ভব, এতে কোনো ত্রুটি বা বিরোধ নেই, ভবিষ্যতের ঘটনার সঠিক ভবিষ্যদ্বাণী করেছে, মানুষের অজানা প্রাকৃতিক বিষয়ের বর্ণনা দিয়েছে এবং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য নির্দেশনা প্রদান করেছে।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন—

الٓـمّٓ ۚ١ذٰلِکَ الۡکِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡہِ ۚۛ ہُدًی لِّلۡمُتَّقِیۡنَ ۙ٢الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِالۡغَیۡبِ وَیُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَمِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ

আলিফ-লাম-মীম। এটা ওই গ্রন্থ যার মধ্যে কোন সন্দেহ-সংশয়ের অবকাশ নেই; ধর্ম-ভীরুদের জন্য এ গ্রন্থ হেদায়েত।

অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েতস্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলি ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। (সুরা বাকারা, আয়াত : ১৮৫)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড