ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ২৭০১ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে স্ত্রী আটক গুরুদাসপুরে বিএডিসি'র দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার ‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন মাদক সম্রাটকে হত্যার পর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো! বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে পরিকল্পনা করেছে নতুন সরকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিভাগীয় কমিশনার নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫ আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ৮০ যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে ঝুঁকিতে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ! নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪ ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন? কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৪:১৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৪:১৩:২৩ অপরাহ্ন
নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা শীর্ষক  কর্মশালা অনুষ্ঠিত নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে কর্মশালায় সহযোগিতা করেছে  সুইজারল্যান্ড ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর স্থানীয় সরকারের উপপরিচালক টি.এম.এ. মমিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোছা. মুর্শিদা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ)  মো. হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হকসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গোফরইমপ্যাক্ট কর্মসূচির বাস্তবায়ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ইএসডিও’র কর্মীবৃন্দ।

স্থানীয় পর্যায়ে সুষম উন্নয়নের লক্ষ্যে রূপকল্প নির্ধারণসহ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব ও প্রযোজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি এন্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ।

প্রধান অতিথি টি.এম.এ. মমিন তাঁর বক্তব্যে  ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি এ বছরের  ৩০ ডিসেম্বরের মধ্যে সকল ইউনিয়ন পরিষদকে তাঁর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে ওয়েবসাইটে প্রকাশ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিধি-বিধান, বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ চিহ্নিতকরণ, করণীয় পরামর্শ ও সুপারিশ বিবেচনায় রেখে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন ওয়াটারএইড বাংলাদেশের স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। তিনি বলেন,  এই প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ তাঁদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১