ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

ডাকসু নির্বাচন ঘিরে নারীকে গণধর্ষণের হুমকির ঘটনায় রাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৩:৫১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৩:৫১:১৪ অপরাহ্ন
ডাকসু নির্বাচন ঘিরে নারীকে গণধর্ষণের হুমকির ঘটনায় রাবিতে বিক্ষোভ ছবি: সংগৃহীত
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই নারী শিক্ষার্থীকে হেনস্থা করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সভা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, ‘আমরা শুনি যে, জামায়াত-শিবিরের হাইকমান্ড খুব শক্তিশালী। কিন্তু যখন নারী নিপীড়নের ঘটনা ঘটে তখন তো তাদের হাইকমান্ডের কোনো ভূমিকা নিতে দেখি না। অর্থাৎ হাইকমান্ডের নির্দেশেই এধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে। জাতীয় নির্বাচন ঠেকাতে, মুরুব্বি সংগঠন জামাতের নির্দেশে ছাত্র শিবির  সারাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কাজ করছে।’ 

তিনি আরও বলেন, ‘তারা ইসলামের কথা, আইন ও বিচারের কথা বলে কিন্তু যখন নারী নিপীড়নের ঘটনা ঘটে তখন তো ব্যবস্থা নিতে দেখি না।’

এছাড়াও রাকসু নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তোলেন তিনি। সভায় বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ নেতারা বক্তব্য রাখেন।
 
তারা, রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণে’র হুমকিদাতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এর আগে দুপুর সাড়ে বারোটায় সিনেট ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্যারিস রোডে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন