ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

১২ কোটি টাকা দিয়ে জমি কিনে আইনি জটিলতায় সুহানা!

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০২:২৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০২:২৯:১৪ অপরাহ্ন
১২ কোটি টাকা দিয়ে জমি কিনে আইনি জটিলতায় সুহানা! ছবি: সংগৃহীত
আইনি জটিলতায় শাহরুখ-কন্যা সুহানা খান। আলিবাগে একটি জমি কেনা নিয়ে সমস্যায় জড়িয়ে পড়লেন তিনি। 

এখনও পর্যন্ত মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন। ‘দ্য আর্চিজ’ নামে সেই ছবি মুক্তি পেয়েছিল ওটিটি-তে। বর্তমানে সুহানা তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। এই সবের মধ্যেই আলিবাগে একটি জমি কিনেছিলেন শাহরুখ-কন্যা। মুম্বইয়ের আলিবাগ গ্রামের সেই জমির দাম ১২.৯১ কোটি টাকা।

জানা যাচ্ছে, এই জমির মালিকানা আসলে প্রশাসনের কাছে রয়েছে এবং এই জমি কেবল কৃষকদের কৃষিকাজের জন্য রাখা ছিল। এই জমি সুহানা কিনেছিলেন তিন বোন— অঞ্জলি, রেখা, প্রিয়ার থেকে। তাঁরা এই জমি নাকি, তাঁদের বাবা-মায়ের থেকে পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। তবে পাশাপাশি এও শোনা যাচ্ছে, এই জমি কৃষকদের স্বার্থেই রেখেছিল সরকার। ৭৭.৪৬ লক্ষ টাকা দিয়ে ইতিমধ্যেই জমির স্ট্যাম্প ডিউটি সেরেছেন সুহানা। এই জমি কেনার সময়ে নথিপত্রে সুহানাকে নাকি একজন কৃষক হিসেবে দেখানো হয়েছে। জমির মালিকানা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হবে বলেও জানা যাচ্ছে।

এটিই সুহানার নিজের কেনা প্রথম জমি ছিল। এই জমি কেনার এক বছরের মধ্যে আলিবাগে আরও একটি বাড়ি কিনেছিলেন সুহানা। সেই বাড়ির দাম ১০ কোটি টাকা। উল্লেখ্য, এখনও পর্যন্ত সুহানা বা শাহরুখের তরফ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। কিছু দিন আগেই আরিয়ানের ‘ব্যাড্‌স অফ বলিউড’ সিরিজের ঝলক প্রকাশ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন সুহানা খান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক