ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের ‘চাহিদা’ তুঙ্গে গরমে কি পা-ঢাকা জুতো এড়িয়ে চলা উচিত? পরলে কী কী বিষয়ে সতর্ক হবেন জেনে নিন আম দিয়ে বানিয়ে ফেলুন নানা রকম মিষ্টি, রইল এক ডজন উপায় পুরনো স্মার্টফোন হাতবদলের আগে কোন কাজগুলি না করলে বড় বিপদে পড়তে পারেন এই প্রথম মানবভ্রূণের জিনবিন্যাস ‘নিখুঁত ভাবে’ বদলে দিলেন বিজ্ঞানীরা! হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা করে দিলো বিজেপি সরকার  লেবাননে এ বার ইজরায়েলি বাহিনীর নিশানায় জাতিসংঘের শান্তিসেনাও! গোলাবর্ষণে নিহত ১ বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা, সামনে বড় পতন ঘটবে! রংপুরে পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু কন্যা সন্তানের মা হলেন বুবলী চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকা দাবির’ তথ্য ফাঁস: ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

সুদানে ভারী বৃষ্টির জেরে ভূমিধসে ১০০০ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০২:২২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০২:২২:৫৮ অপরাহ্ন
সুদানে ভারী বৃষ্টির জেরে ভূমিধসে ১০০০ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ভারী বৃষ্টির জেরে ধস নেমে বিধস্ত সুদানের পশ্চিম প্রান্তের দারফুর এলাকা। ভূমিধসে এখনও পর্যন্ত অন্তত ১০০০ জনের মৃত্যুর খবর মিলেছে। জীবিত উদ্ধার করা গিয়েছে মাত্র একজনকে। গত রবিবার সুদানের পশ্চিম ভাগে মারা পাহাড়ের একটি গ্রামে ধস নামে। এই এলাকাটি সুদানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘সুদান লিবারেশন মুভমেন্ট’-এর নিয়ন্ত্রণে রয়েছে।

সোমবার বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, বিপর্যয়ে অন্তত ১০০০ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘ এবং অন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলির কাছে সাহায্য চেয়েছে তারা।

আফ্রিকা মহাদেশের অন্তর্গত এই দেশটির পশ্চিম ভাগের একটি বিস্তীর্ণ অঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার ওই বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, একটি গোটা গ্রাম মাটিতে মিশে গিয়েছে। এ অবস্থায় অনেক নারী-পুরুষ ও শিশুর দেহ চাপা পড়ে থাকার আশঙ্কা করেছে তারা। ওই দেহগুলি উদ্ধারের জন্য আন্তর্জাতিক গোষ্ঠীর সাহায্য চেয়েছে তারা।

গৃহযুদ্ধে অশান্ত সুদানের উত্তর দারফুর প্রদেশে দুই ভিন্ন গোষ্ঠীর সংঘর্ষ শুরু হলে সাধারণ মানুষদের অনেকেও উত্তর দারফুর ছেড়ে মারা পাহাড়ে আশ্রয় নেন। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে শুরু হওয়া ওই গৃহযুদ্ধের ফলে সুদানে খাদ্যসঙ্কট ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। উত্তর দারফুরের লক্ষ লক্ষ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। গৃহযুদ্ধে এখনও পর্যন্ত কত জনের মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়।

তবে আমেরিকার সরকারি হিসাব অনুসারে, গৃহযুদ্ধ শুরুর পর থেকে গত বছর পর্যন্ত সুদানে দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন অন্তত ১ কোটি ২০ লক্ষ মানুষ। এ অবস্থায় ভারী বৃষ্টির জেরে ধস নামায় সুদানের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২