ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

রাণীশংকৈলে সরকারি খাস জমি রেখে মালিকানা জমিতে রাস্তা পাকা করণের অভিযোগ

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০২:০১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০২:০১:০৩ অপরাহ্ন
রাণীশংকৈলে সরকারি খাস জমি রেখে মালিকানা জমিতে রাস্তা পাকা করণের অভিযোগ রাণীশংকৈলে সরকারি খাস জমি রেখে মালিকানা জমিতে রাস্তা পাকা করণের অভিযোগ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারি খাস জমি রেখে ব্যাক্তি মালিকানা জমিতে রাস্তা পাকা করণের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে । 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গিয়ে দেখা যায়, নেকমরদ ইউনিয়নের করনাইট কুমারগঞ্জ গ্রাম ভায়া হয়ে ঘনস্যামপুরে গেটার দিনাজপুর প্রকল্পের অধিনে ১২ শত ৫০ মিটার রাস্তা পাকা করণের কাজটি ঠাকুরগাঁও লাবীব তনীর প্রাইম (তাহিরুল ইসলাম) নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান ১১ জুন ২৫ সালে ১ কোটি ৪৫ লক্ষ ৪১ হাজার ৯৯৮ টাকা ব্যায়ে ৭ এপ্রিল ২৬ সালে চুক্তি বদ্ধ হন। 

এনিয়ে ঐ এলাকার বাসিন্দা মোস্তাকুজ্জামান সুইট উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দাখিল করেন। 

অভিযোগে জানা যায়, যেহেতু সরকারি ভাবে রাস্তা পাকা করণ হচ্ছে এতে সরকারি জমি ব্যাবহার হবে। কিন্তু তা না করে সংশ্লিষ্ট ঠিকাদার আমার ব্যাক্তি মালিকানা জমিতে রাস্তা নির্মাণ করছে। বিষয়টি ঠিকাদার এবং প্রকৌশলী অফিসে অভিযোগ করেও কোন সুরাহা পায়নি বলে সুইট জানান। রাস্তা নির্মাণ কাজের করনাট মোড়ে ডামডিলের বাড়ির সাথে বাঁকা হওয়ায় উত্তর সাইডে সরকারি খাস জমি রয়েছে এবং সরকারি জায়গায় টিনের চালা রহিয়াছে। সরকারি জমিতে রাস্তা নির্মাণ না করে দক্ষিণ পাশে আমার ব্যাক্তি মালিকানা জমিতে ২ ফিট চাপিয়ে দিয়ে রাস্তা করছে। বাংলাদেশে যে হারে জনসংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে পরবর্তীতে রাস্তা প্রশস্থ করা হয় তাহলে আমি আরো ক্ষতিগ্রস্ত হবো। 

এদিকে সরকারি খাস জমি ছেড়ে মালিকানা জমিতে চেপে রাস্তা করা প্রসঙ্গে সংশ্লিষ্ঠ ঠিকাদার তাহিরুল ইসলাম বলেন, এক পাশে একজন গরীব মানুষ বসবাস করছে তাকে সরিয়ে দিয়ে কি রাস্তা করা ঠিক হবে। তাছাড়া সুইটের জমিতেতো আমরা রাস্তা করছিনা।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ঘটনা স্থলে আমি নিজে গিয়ে দেখেছি কোন সমস্যা নেই। তাছাড়া পূর্বের রাস্তা যে দিকে থাকবে আমরা সে দিক দিয়ে রাস্তা পাকা করবো। আমরা তো আর সার্ভেয়ার দিয়ে মাপ যোগ করে রাস্তা করবো না। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার