ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, বেরোতেই পারলেন না মা, দুই কন্যা! গাছ আঁকড়ে প্রাণে বাঁচলেন বাবা ইউরোপ, উত্তর আমেরিকার পর এ বার বিদ্রোহী এশিয়া, ফিফার বিশ্বকাপ বেচার প্রস্তাবের বিরোধিতা ক্রমশ বাড়ছে ধূমপান করলেও সবার ক্যানসার হয় না কেন? ‘রামায়ণ’-এর ঝলক মুক্তি পেতেই সীতা রূপে ধরা দিলেন কঙ্গনা মঙ্গলে ধাক্কা খেয়ে ধ্বংস হবে তার উপগ্রহ? এগোচ্ছে সে দিকেই, লাল গ্রহে মিলল আরও এক চাঁদের মৃত্যুর প্রমাণ! ছাগলকে কামড় দেওয়ায় গাছে ঝুলিয়ে কুকুর হত্যা, ভিডিও ভাইরাল নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯ ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’ রহস্যময় পোস্টে আলোচনায় প্রভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে আরপিএসএফের সংবর্ধনা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে ইবোলা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি রাশিয়ার ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফল দেখাচ্ছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের আবারও তাণ্ডব গাইবান্ধায় অতিরিক্ত সুদের দাবিতে বিধবার গাভী নিয়ে গেল দাদন ব্যবসায়ী ফরিদপুরে ইয়াবায় আসক্ত যুবক ‘কুপিয়ে হত্যা’ করল মাকে নওগাঁর মহাদেবপুরে আদালতের রায় অমান্য, ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন আদালত বদলগাছীতে কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা জয়পুরহাটয়ে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, গ্রেপ্তার ১ ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

ইউরোপীয় ইউনিয়নের প্রধানের বিমানে মাঝ-আকাশে বিকল জিপিএস

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:৫৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:৫৫:৫৫ অপরাহ্ন
ইউরোপীয় ইউনিয়নের প্রধানের বিমানে মাঝ-আকাশে বিকল জিপিএস ইউরোপীয় ইউনিয়নের প্রধানের বিমানে মাঝ-আকাশে বিকল জিপিএস
ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের বিমানের জিপিএস (দিকনির্ধারণ ব্যবস্থা) মাঝআকাশে ‘জ্যাম’ (বিকল) করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। সোমবার বুলগেরিয়া যাওয়ার পথে এই বিপত্তি ঘটে। ইউরোপীয় ইউনিয়নের সন্দেহ, জিপিএস সিগন্যাল বিকল হওয়ার নেপথ্যে রাশিয়ার যোগ থাকতে পারে।

প্রায় সাড়ে তিন দশক ধরে চলে আসা রুশ-ইউক্রেন যুদ্ধে কিভের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকেও উপস্থিত ছিলেন ইউরোপীয় রাষ্ট্রনেতারা। এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের প্রধানের বিমানে বিঘ্নের নেপথ্যে রুশ-যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইউরোপ। যদিও শেষ পর্যন্ত উরসুলাকে নিয়ে বিমানটি নিরাপদেই অবতরণ করে বুলগেরিয়ার দক্ষিণ প্রান্তের প্লোভডিভ শহরে।

রাশিয়া সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকে চার দিনের সফরে গিয়েছেন উরসুলা। এই সফরের মাঝেই উরসুলার বিমানের জিপিএস সিগন্যাল জ্যাম করার অভিযোগ উঠল। এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র বলেন, “জিপিএস জ্যাম করা হয়েছিল, তা আমরা নিশ্চিত। তবে বিমানটি নিরাপদে বুলগেরিয়ায় অবতরণ করেছে। বুলগেরিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই ঘটনার নেপথ্যে রাশিয়ার স্পষ্ট হস্তক্ষেপ রয়েছে বলে তাঁরা সন্দেহ করছেন।” যদিও ইউরোপীয় ইউনিয়নের এই অভিযোগ প্রসঙ্গে রাশিয়ার তরফে কোনও প্রাথমিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, হুমকি এবং ভয় দেখানোর মতো বৈরিতাপূর্ণ কাজকর্ম রাশিয়া নিয়মিত ভাবে করে থাকে। সোমবারের ঘটনা ইউক্রেনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনকে আরও জোরালো করবে। বস্তুত, ইউরোপীয় ইউনিয়ন এই অভিযোগ তোলার আগেই সংবাদমাধ্যম ‘ফিনান্সিয়াল টাইম্‌স’ সূত্র মারফত জানিয়েছিল, উরসুলার বিমানের জিপিএম জ্যাম করা হয়েছে। এর ফলে ‘কাগুজে ম্যাপ’ ব্যবহার করে প্লোভ়ডিভ বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে বিমানটিকে। পরে বুলগেরিয়ার সরকার একটি বিবৃতিতে জানায়, বিকল্প দিকনির্ধারণ ব্যবস্থার সাহায্যে বিমানটি অবতরণ করে।

তবে বুলগেরিয়ায় এমন ঘটনা নতুন নয়। সে দেশের বিমান পরিবহণ কর্তৃপক্ষের দাবি, ২০২২ সালের জানুয়ারি মাস থেকেই বিমানের দিকনির্ধারণ ব্যবস্থা জ্যাম করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাণিজ্যিক উড়ান পরিবহণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানিয়েছে তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯

নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯