ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

স্ত্রীর মামলায় দারোগা স্বামী কারাগারে !

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:৫০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:৫০:০৭ অপরাহ্ন
স্ত্রীর মামলায় দারোগা স্বামী কারাগারে ! স্ত্রীর মামলায় দারোগা স্বামী কারাগারে !
রাজশাহীর তানোরে স্ত্রীর করা মামলায় স্বামী পুলিশের এসআই(উপ-পরিদর্শক)  এখন কারাগারে। তার নাম কাউসার আলী সে বর্তমান বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে কর্মরত রয়েছেন। তিনি তানোরের মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার রফিকুল ইসলামের পুত্র।

জানা গেছে, রাজশাহীর নারী ও শিশু নির্ঘাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে আনিসা ইসলাম তৃপ্তি(২১)বাদি হয়ে স্বামী কাউসার আলীসহ তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন তার পিতা রফিকুল ইসলাম ও মা তহমিনা বেগম। যাহার মামলা নম্বর-১০৩/২০২৪(তানোর)। এদিকে ১ সেপ্টেম্বর সোমবার কাউসার আলী আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করেন।কিন্ত্ত আদালত তার জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, বিগত ২০২২ সালের ২৯ জুলাই ময়েনপুর মহল্লার রবিউল ইসলাম রুবেলের কন্যা তানিসা ইসলাম তৃপ্তির(২১) সঙ্গে একই মহল্লার রফিকুল ইসলামের পুত্র কাউসার আলীর পারিবারিকভাবে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়।তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে যার  বয়স প্রায় দেড় বছর। কিন্ত্ত বিবাহ পরবর্তী সময়ে জামাই এসআই কাওসার আলী যৌতুক বাবদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তার কাছ থেকে নেয় এবং তারা প্রায় ৪  মাস ভালোভাবে ঘর- সংসার করে।  তারপরেও কওসার আলীর ইন্ধনে তার পিতা-মাতা তৃপ্তিকে বাবার বাড়ী থেকে যৌতুক বাবদ আরো পনের লাখ টাকা নিয়ে আসার জন্য প্রতিনিয়ত চাপ দিতে থাকে।নইলে তৃপ্তির বাবার ১০ বিঘা জমি ভোগ দখল করতে দিতে হবে এবং গ্রামে পাকা বাড়ি তৈরী করে দিতে হবে। বলে নানা ভাবে চাপ দেন।

এদিকে তৃপ্তি ঘটনা তার পরিবারকে জানালে তার পিতা রবিউল ইসলাম তার জামাই কাওসার আলীকে নিয়ে তার পিতা-মাতার সঙ্গে আলোচনায় বসেন। সেখানেও তৃপ্তির বাবা রবিউল ইসলামকে যৌতুক হিসেবে পনের লাখ টাকা দিতে চাপ দেয়া হয়। কিন্ত্ত রবিউল যৌতুকের এতো টাকা দিতে অসম্মতি প্রকাশ করেন। এর পর থেকেই কাওসার আলী তার স্ত্রী তৃপ্তিকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্ঘাতন করতে থাকে  এক পর্যায়ে তৃপ্তিকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

প্রসঙ্গত, বিগত ২০২৪ সালের ২ আগস্ট ভিকটিমের  পিতা প্রভাষক রবিউল ইসলাম রুবেল বাদি হয়ে এসআই কাওসার আলীসহ তিনজনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছিলেন।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩