ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

আবারও ফিরছে ছোট পর্দায় মধুমিতা

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:৪৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:৪৬:২৪ অপরাহ্ন
আবারও ফিরছে ছোট পর্দায় মধুমিতা আবারও ফিরছে ছোট পর্দায় মধুমিতা
কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার বড় পর্দা ও ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করার পর আবারও ছোট পর্দায় ফিরছেন । এবার নতুন চরিত্রে দেখা যাবে তাকে। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়,  নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে এবার র‍্যাপারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। প্রোমো দেখে সেরকমই বোঝা যাচ্ছে। সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে এই ধারাবাহিকে। যদিও এই নতুন ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।

নেটিজেনরা এই প্রোমো দেখে বলেছেন ধারাবাহিকের নাম তাদের পছন্দ হচ্ছে না। কেউ বলেছেন আবার মধুমিতার লুক পছন্দ হয়নি। আবার কেউ কেউ নতুনভাবে মধুমিতাকে দেখার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন।

তবে প্রোমো প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া মিললেও এখন অপেক্ষা ধারাবাহিক শুরু হওয়ার। মধুমিতার নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার পর তা কতটা গ্রহণ করেন দর্শক এখন তাই দেখার। 

উল্লেখ্য, স্টার জলসার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মধুমিতা। শেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরও এক ধারাবাহিক ‘কুসুম দোলা’তে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম