ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণ বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ উপহার দিলেন রাসিক প্রশাসক ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ‘জিয়ারের চাল’ ও নগত টাকা’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড

দেনা-পাওনা'য় অভিনয় করবেন প্রভা,বাদ পড়লেন দীঘি

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:৩৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:৩৭:৫৫ অপরাহ্ন
দেনা-পাওনা'য় অভিনয় করবেন প্রভা,বাদ পড়লেন দীঘি দেনা-পাওনা'য় অভিনয় করবেন প্রভা,বাদ পড়লেন দীঘি
টানা কয়েক বছরের বিরতির পর আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রভার প্রত্যাবর্তনই নিয়ে এসেছে আনন্দের সংবাদ। প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি।

সম্প্রতি জানা যায়, সরকারি অনুদানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ‘দেনা পাওনা’ নির্মাণ করছেন নির্মাতা সাদেক সিদ্দিকী। সিনেমাটিতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন প্রভা। আর সেখানে সহশিল্পী হিসেবে অভিনয় করছেন মামনুন হাসান ইমন।

তবে ইতিমধ্যে শোনা যায়, এই সিনেমায় নিরুপমা চরিত্রে নাকি অভিনয় করার কথা ছিল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীর। যদিও তা হয়ে ওঠেনি; বাদ পড়ে যান। পরবর্তীতে সাদিয়া জাহান প্রভাকে নেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে ছবির নির্মাতা সাদেক সিদ্দিকী দিঘীর বাদ পড়া প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন। বলেন, ‘চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।’

দর্শকের মত, শিশুশিল্পী হিসেবে যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন, নায়িকা হওয়ার পর তেমন কোনো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি প্রার্থনা ফারদিন দীঘি। তার অভিনীত বর্তমান সময়ের কোনো সিনেমা তেমন সফলও নয়। ফলে নির্মাতাদের কাছ থেকেও একরকম আস্থা হারান অভিনেত্রী।
 
শুধু তাই নয়, এর আগেও দীঘির সঙ্গে সিনেমা থেকে বাদ পড়ার ঘটনা ঘটেছে একাধিকবার। বহুল আলোচিত ‘সুড়ঙ্গ’ ছবিতে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করেন দীঘি নিজেই। তার পরিবর্তে আফরান নিশোর নায়িকা হন তমা মির্জা। গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতেও তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরীকে। তখন ‘টগর’ সিনেমার পরিচালক দিঘীর বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারিত্বের অভিযোগ তোলেন।

‘দেনা পাওনা’ সিনেমাতেও দীঘির বাদ পড়ার পেছনে এমন কোনো কারণ আছে কি না, এ নিয়ে নির্মাতা বলেছেন, ‘দীঘি আমার সঙ্গে অপেশাদার কোনো আচরণ করেনি। তিনি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ