ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইসরাইলি তেল ট্যাংকারে

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:৩১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:৩১:৫৯ অপরাহ্ন
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইসরাইলি তেল ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইসরাইলি তেল ট্যাংকারে
লোহিত সাগরে ইসরাইলের মালিকানাধীন একটি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনিদের ওপর অবরোধের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সেনারা। সোমবার (১ সেপ্টম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের।

সোমবার সকালে ইয়েমেনি সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, উত্তর লোহিত সাগরে ওই তেলবাহী জাহাজটিকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার উদ্দেশ্য ছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং ইসরায়েলের নৌ চলাচলের ওপর অব্যাহত নিষেধাজ্ঞা জোরদার করা।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “গাজার জনগণ এবং হামাস যোদ্ধাদের সমর্থনে, এবং গাজায় চলমান গণহত্যা ও অবরোধের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। যুদ্ধ বন্ধ না হওয়া এবং গাজার ওপর থেকে অবরোধ না উঠা পর্যন্ত এ ধরনের অভিযান চলবে।”

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, সউদী আরবের বন্দর শহর ইয়ানবুর দক্ষিণ-পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী ইসরাইলি মালিকানাধীন একটি ট্যাংকার বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেনি বাহিনীর হামলার ঘোষণার পর এটি নিশ্চিত হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা