ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মাঠে ফিরেই বিদায় নেইমারের, অনিশ্চিত ভবিষ্যৎ চুক্তিও

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০১:৩৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০১:৩৭:৪৪ অপরাহ্ন
মাঠে ফিরেই বিদায় নেইমারের, অনিশ্চিত ভবিষ্যৎ চুক্তিও মাঠে ফিরেই বিদায় নেইমারের, অনিশ্চিত ভবিষ্যৎ চুক্তিও
চোট কাটিয়ে বহুদিন পর মাঠে ফিরলেও প্রত্যাশিতভাবে ফিরে আসা হলো না নেইমারের। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ফিরেই তাকে বিদায়ের স্বাদ নিতে হয়েছে।

প্রথম লেগে ১–১ গোলে ড্র হওয়ায় দ্বিতীয় লেগ ছিল খুব গুরুত্বপূর্ণ। ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন নেইমার, তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে কোচ ক্লেবার হাভিয়ারের সিদ্ধান্তে তাকে মাঠে নামানো হয়। কিন্তু নিজের সেরা ছন্দে ফিরতে না পারা নেইমার ম্যাচে কোনো দৃশ্যমান প্রভাব ফেলতে পারেননি।

নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে নেইমার প্রথম শটেই গোল করলেও শেষ পর্যন্ত সান্তোস ৫–৪ গোলে হেরে যায়। ফলে ইনজুরি কাটিয়ে ফেরার ম্যাচেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয় নেইমারকে।

ম্যাচ শেষে হতাশ নেইমার স্পষ্টভাবেই জানান, এককভাবে তার উপর নির্ভর করে দল জিততে পারবে না। তিনি বলেন, 'জানি, আমি মাঠে নামলে পরিস্থিতি বদলাতে পারে। আমি ২০-২৫ মিনিটেই ম্যাচের গতি বদলে দিতে পারি। তবে সবসময় সবকিছু শুধু আমার উপর নির্ভর করতে পারে না। আমাদের অবস্থান সবারই জানা, এই পরিস্থিতি থেকে বের হতে হলে আমাদের সবার একসঙ্গে লড়তে হবে।'
 
এদিকে নেইমারের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী ৩০ জুন সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে নেইমার বলেন, 'আমি এখনো জানি না।'

মাঠের হতাশার পাশাপাশি ম্যাচের পর আরেক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন নেইমার। বৃহস্পতিবার হোটেল ছাড়ার সময় ভক্তদের মাঝে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। ভিড় এতটাই বেড়ে যায় যে নিরাপত্তাবেষ্টনী পর্যন্ত ভেঙে পড়ে। যদিও ভিডিওতে দেখা গেছে, নেইমার ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন এবং কিছু ভক্তের সঙ্গে করমর্দনও করছেন।

দলের বিদায়, নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, আর ভক্তদের চাপ— সব মিলিয়ে ফেরার ম্যাচটি নেইমারের জন্য হয়ে উঠল নাটকীয় এবং অনেক প্রশ্নের জন্ম দেওয়া এক সন্ধিক্ষণ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪