ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাজশাহীতে বিয়ের কথা বলে ভাড়া বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:১৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:১৭:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে বিয়ের কথা বলে ভাড়া বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার রাজশাহীতে বিয়ের কথা বলে ভাড়া বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
গোদাগাড়ীতে বিয়ের কথা বলে ভাড়া বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণ করেন মো. ইমরান নামে এক যুবক।

এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. ইমরানকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহী এবং র‌্যাব-৮ এর একটি যৌথ দল।

সোমবার ভোরে শরীয়তপুরের পালং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর মিডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রায় ছয় মাস আগে ভিকটিমকে তার স্বামী তালাক দেন। এরপর তিনি স্থানীয় একটি কোম্পানিতে চাকরি নেন। এ সময় পরিচয় হয় ইমরানের সঙ্গে এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২ আগস্ট রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের একটি ভাড়া বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন ইমরান। এ ঘটনার পর ভিকটিম নিজেই গোদাগাড়ী থানায় মামলা করেন।

র‌্যাব জানায়, মামলা হওয়ার পর তারা ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শরীয়তপুরের পালং এলাকা থেকে আসামি ইমরানকে গ্রেফতার করে। তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক