ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার রাজশাহীতে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলা সমাপ্ত রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রাসিক প্রশাসকের রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার প্রদান মহানগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার, ৬ মহানগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ১৭ দিনেও গ্রেফতার নন রাবি শিক্ষক, সংবাদ সম্মেলনে ক্ষোভ ভুক্তভোগীর পরিবারের আসামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, ক্ষতিগ্রস্ত ১১ লাখ মানুষ ভালুকায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস উদ্ধার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগে আবেদন শুরু, ওমানে ৫ হাজার শ্রমিক নেওয়ার উদ্যোগ দক্ষিণ লেবাননে সংঘর্ষে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেপ্তার বিজয়নগরে ডাম্পার ট্রাকে অভিনব কৌশলে লুকানো সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ বিশ্বকাপের আক্ষেপ কাটিয়ে রেকর্ড গড়ে মেসির জোড়া গোল, বড় জয় ইন্টার মায়ামির অধিনায়কত্ব হারানোর পর ব্যাটেই জবাব, অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্যারা প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

সাপের কামড়ে শিশুর মৃত্যু, বোন হাসপাতালে

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:১০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:১০:৫৪ অপরাহ্ন
সাপের কামড়ে শিশুর মৃত্যু, বোন হাসপাতালে সাপের কামড়ে শিশুর মৃত্যু, বোন হাসপাতালে
যশোরের মণিরামপু্রে আজিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বোন হালিমা খাতুনকে (৮) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আজিম ও আহত হালিমা ওই গ্রামের আব্দুর রহমানের সন্তান। রহমান একজন পরিবহণ চালক। বর্তমানে তারা মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ভাড়া বাসায় থাকেন।

স্বজনরা জানিয়েছে, সাপের কবিরাজের (ওঝার) কাছে চিকিৎসা করানোর সময় শিশু আজিমের মৃত্যু হয়। পরে আহত হালিমাকে যশোরের হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা উন্নতির পথে।

তাদের মামা রমজান আলী জানান, রোববার (৩১ আগস্ট) রাতে আজিম, হালিমা ও আকলিমা তিন ভাইবোন তাদের মা তানজিলা খাতুনের সঙ্গে ঘরের মেঝেতে ঘুমিয়েছিল। সোমবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বিষধর সাপ এসে প্রথমে শিশু আজিমকে তার কানে এবং পরে হালিমার হাতে দংশন করে। এরপর তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে ছুটে যায়।

তাদের বাড়ির পাশে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়; কিন্তু সেখানে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম না থাকায় রোগীদের হাসপাতাল থেকে ফেরত দেওয়া হয়। এরপর পরিবারের লোকজন আহত দুই শিশুকে পাশের পেয়ারাতলা গ্রামে নিয়ে সাপের বিষ নামানোর জন্য ওঝা (কবিরাজ) দিয়ে ঝাড়ফুঁক শুরু করায়। কাজ না হলে পরে চালকিডাঙ্গা গ্রামের আরেক ওঝার কাছে নেওয়া হয়। চালকিডাঙ্গার ওঝার কাছে ঝাড়ফুঁক দেওয়ার সময় শিশু আজিমের মৃত্যু হয়। সকাল পৌনে ৯টার দিকে হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আফসার আলী জানিয়েছেন, ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকার কারণে সাপ দংশন করেছে।

এই বর্ষার সময় কাউকে ঘরের মেঝেতে না ঘুমানোর জন্য পরামর্শ দিয়ে তিনি বলেন, সাপ প্রথমে দংশন করলে তার বিষ বের হয়ে যায়। শিশু আজিমকে প্রথমে দংশন করায় তার মৃত্যু হয়েছে। দ্বিতীয়বার তার বোন হালিমাকে কামড়িয়েছে। এতে বিষ কম থাকায় হালিমা বেঁচে গেছে। সে অসুস্থ হলেও আশঙ্কামুক্ত বলে জানান ডা. আফসার আলী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী